AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naihati: বাংলার মাছ চালকদের মারধর, বিষ ঢেলে মাছ মারার অভিযোগ, ঝাড়খণ্ডে গিয়ে হেনস্থার শিকার বাংলার ব্যবসায়ীরা

মৎস্য বাজার উন্নয়ন কমিটির সভাপতি সুগত ঘোষ বলেন, "এই মৎস্যবাজারের চাপ বেশি। যাঁরা রফতানি করছে তাঁদের বেশি ক্ষতি হয়েছে। যাঁরা মারছে ওরা গুণ্ডা ট্যাক্স চাইছে। এইভাবে ব্যবসা করতে পারব না। আমরা পুরো বিষয়টি রাজ্যের মন্ত্রীকে জানাচ্ছি।" 

Naihati: বাংলার মাছ চালকদের মারধর, বিষ ঢেলে মাছ মারার অভিযোগ, ঝাড়খণ্ডে গিয়ে হেনস্থার শিকার বাংলার ব্যবসায়ীরা
মাছের মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2026 | 2:41 PM
Share

নৈহাটি: ঝাড়খণ্ডে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলার ব্যবসায়ীদের। মাছের গাড়ি ঢুকলেই ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। এমনকী অর্থ চাওয়া হচ্ছে বলেও অভিযোগ। এর জেরে চরম সংকটে পড়েছেন নৈহাটির রাজেন্দ্রপুরের ব্যবসায়ী।

এশিয়ার বৃহত্তম মাছ বাজারের মধ্যে অন্যতম হল নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য আরত। এখান থেকে ভারত তথা বিদেশের বহু জায়গায় মাছ রফতানি করা হয়। তবে, সম্প্রতি ঝাড়খণ্ডে মাছ রফতানি করতে গিয়ে মহা বিপদের সম্মুখীন হতে হচ্ছে রাজেন্দ্রপুরের মৎস্য ব্যবসায়ীদের বলে দাবি। ঝাড়খণ্ড বর্ডারে মাছের গাড়ি ঢুকলে তাদের নানাভাবে ভয় দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী সেই অর্থ দিতে না পারলে গাড়ি চালকদের মারধর এবং মাছে বিষ তেল দিয়ে  মেরে দেওয়া হচ্ছে।

এ রকমভাবে প্রায় সাতটি গাড়ি মাছ আনুমানিক ১৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। রাজেন্দ্রপুর মৎস্য বাজারের পক্ষ থেকে শিবদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি মৎস্যমন্ত্রীর নজরে আনবেন বলে তাঁরা জানিয়েছেন। মৎস্য বাজার উন্নয়ন কমিটির সভাপতি সুগত ঘোষ বলেন, “এই মৎস্যবাজারের চাপ বেশি। যাঁরা রফতানি করছে তাঁদের বেশি ক্ষতি হয়েছে। যাঁরা মারছে ওরা গুণ্ডা ট্যাক্স চাইছে। এইভাবে ব্যবসা করতে পারব না। আমরা পুরো বিষয়টি রাজ্যের মন্ত্রীকে জানাচ্ছি।”

Follow Us