AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bongaon: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘সহবাস’, নির্দল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ

Bongaon: অভিযোগকারিণী মহিলার দাবি, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস । কিন্তু ইদানীং তিনি আর  তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না। তার কোনও খোঁজও নিচ্ছেন না ।

Bongaon: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'সহবাস', নির্দল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ
অভিযুক্ত কাউন্সিলরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 16, 2025 | 6:41 PM
Share

উত্তর ২৪ পরগনা:  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা। উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ।

অভিযোগকারিণী মহিলার দাবি,  তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস । কিন্তু ইদানীং তিনি আর  তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না । তার কোনও খোঁজও নিচ্ছেন না । রবিবার ওই মহিলা বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন । তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন।

তাঁর কথায়, “চিরঞ্জিত বিশ্বাস আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছেন। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটাতে পারে তেমন ব্যবস্থা নিতে হবে প্রশাসনকেই।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ । মহিলাকে থানায় অভিযোগ জানানোর জন্য বলা হয়। দীর্ঘক্ষণ টাল বাহানার পরে মহিলা কাউন্সিলর এর বাড়ির সামনে থেকে চলে যান ।

যদিও মহিলার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস । তিনি বলেন, “মহিলা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করেছেন । এরকম কোনও ঘটনা ঘটেনি ।” তাঁর সঙ্গে ওই মহিলার ছবি আছে. সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এআই-এর মাধ্যমে ছবি করা হয়েছে।|

Follow Us
ঘুঁটি সাজাচ্ছে দুই পক্ষই, লোকসভায় তৃণমূলের ভাঙন কি নিশ্চিত?
ঘুঁটি সাজাচ্ছে দুই পক্ষই, লোকসভায় তৃণমূলের ভাঙন কি নিশ্চিত?
পৌরনিগমের লক্ষ লক্ষ বালতি ফাঁকা জমিতে কীভাবে এল? 'চোর' খুঁজছে সবাই
পৌরনিগমের লক্ষ লক্ষ বালতি ফাঁকা জমিতে কীভাবে এল? 'চোর' খুঁজছে সবাই
দুর্নীতির লজ্জা ঢাকতে শাড়ির তলায় তৃণমূল নেতা,সামনে এল সেই Video
দুর্নীতির লজ্জা ঢাকতে শাড়ির তলায় তৃণমূল নেতা,সামনে এল সেই Video
'অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কেন বললেন রেলমন্ত্রী?
'অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কেন বললেন রেলমন্ত্রী?
জালে শওকত, বিস্ফোরক অভিযোগ NIA-র
জালে শওকত, বিস্ফোরক অভিযোগ NIA-র
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর