AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Jawan: ভারতে ঢুকে পড়েছিল চুপি-চুপি, একা BSF-ই ‘ঠেলা’ বুঝিয়ে দিল

BSF: উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ১০২ ব্যাটালিয়নের বিএসএফ সীমান্ত ফাঁড়ির গোঝাডাঙ্গার জওয়ানরা গোপন সূত্রে এই বেআইনি পাচারের খবর পেয়েছিলেন।

BSF Jawan: ভারতে ঢুকে পড়েছিল চুপি-চুপি, একা BSF-ই 'ঠেলা' বুঝিয়ে দিল
পাচারকারী ধরা পড়লImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2025 | 9:41 PM
Share

উত্তর ২৪ পরগনা: একদিকে বাংলাদেশ অন্য দিকে পাকিস্তান। দুই প্রতিবেশীর ‘অত্যাচারে’ কার্যত তিতিবিরক্ত ভারত। কাশ্মীরের ঘটনা যেই সময় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, সেই সময় আবার ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তবে ময়দানে রয়েছে বিএসএফ (BSF)-ও। ১১ লক্ষ টাকার মাদক পাচার ব্যার্থ করেছেন আধা সেনার জওয়ানরা।

উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ১০২ ব্যাটালিয়নের বিএসএফ সীমান্ত ফাঁড়ির গোঝাডাঙ্গার জওয়ানরা গোপন সূত্রে এই বেআইনি পাচারের খবর পেয়েছিলেন। সেই মতোই সতর্ক ছিলেন তাঁরা। এবার এ দিন মধ্যরাতে আড়াইটে নাগাদ চারজনকে কাঁটাতারহীন জায়গা থেকে ভারত থেকে বাংলাদেশের দিকে যেতে দেখেন জওয়ানরা। সেই সময় চারজন বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। অভিযুক্তদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা এবং ২৪ লিটার কাশির সিরাপসহ ৩৬৪ বোতল উদ্ধার হয়।

এরপর জেরার সময় গ্রেফতার হওয়া এক পাচারকারী স্বীকার করে সে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে গাঁজা,ফেনসিডিল এবং ইয়াবা ট্যাবলেটের মতো মাদকদ্রব্য বিতরণ ও সরবরাহের সাথে জড়িত। দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। অভিযুক্ত জানিয়েছে, এর আগে জানুয়ারিতে ফেনসিডিল চোরাচালানের একটি মামলায় বিজিবির ৩৩তম ব্যাটালিয়ন তাকে গ্রেফতার করেছিল। পঁয়ত্রিশ দিন জেলে কাটিয়ে ফের সেই একই কাজ করা শুরু করেছিল। এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান এবং চোরাচালানের প্রচেষ্টা বন্ধে এটি একটি বড় সাফল্য।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো