Sandeshkhali: ‘আমি রাজ্যপাল প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলব’, সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় বারবার নাম উঠে এসেছে শিবু হাজরা, উত্তম সর্দার ও শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেখানকার মহিলারা বারবার অভিযোগ করেছেন, তাঁদের উপর অত্যাচারের কথা। এই তিনজনের মধ্যে উত্তম সর্দারকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। তারপর শনিবার গ্রেফতার হন শিবু হাজরা।

সন্দেশখালি: শনিবার রাজ্য নারী ও শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালি পরিদর্শন করেছে। সোমবার সেখানে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। কলকাতায় পৌঁছেই তিনি বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
কলকাতা বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা শর্মা বললেন, “পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না। পুলিশ কি শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে? আমার কাছে অভিযোগ এসেছে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে যারা কি না সেখানে আক্রান্ত হয়েছে তাঁদেরই পরিবারের সদস্য। এখনও কেন শাহজাহান গ্রেফতার হল না।”
#WATCH | Delhi: National Commission for Women (NCW) Chairperson Rekha Sharma says, “As you know, very disturbing news has come from Sandeshkhali…I am going there and I want them (women) to get justice. I will meet the DG and the local police…I want to meet the women and… pic.twitter.com/w0s3C4pEQI
— ANI (@ANI) February 19, 2024
তিনি জানিয়েছেন, “আমরা তিনজন যাচ্ছি সন্দেশখালিতে। আক্রান্ত মহিলারা চাইলেই আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আজ ওঁদের সঙ্গে কথা বলার পর আমি রাজ্যপাল প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলব।” উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় বারবার নাম উঠে এসেছে শিবু হাজরা, উত্তম সর্দার ও শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেখানকার মহিলারা বারবার অভিযোগ করেছেন, তাঁদের উপর অত্যাচারের কথা। এই তিনজনের মধ্যে উত্তম সর্দারকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। তারপর শনিবার গ্রেফতার হন শিবু হাজরা। তবে এখনও খোঁজ মিলছে না আরও এক অভিযুক্ত শেখ শাহজাহানের। শিবু এবং উত্তমদের বিরুদ্ধে ইতিমধ্যে গণধর্ষণের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। আট দিনের পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে তাঁদের।
