AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shyamnagar: দিনেদুপুরে ভাঙল চারতলার ফ্ল্যাটের তালা, উধাও ২০ লাখেরও বেশি সোনার গয়না, সবটাই ধরা পড়ল সিসিটিভি-তে

Theft in Shyamnagar: বিকালে অফিস থেকে ফিরে চোখ কপালে উঠে যায় সুব্রতবাবুর। তালা ভাঙা দরজাস লন্ডভন্ড ঘর দেখে তড়িঘড়ি খবর দেন স্ত্রীকে। ছুটে আসেন স্ত্রী। স্তম্ভিত নাথ পরিবারের অন্য়ান্য সদস্যরাও। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকে রেইকি করেই হানা দেয় দুষ্কৃতীরা।

Shyamnagar: দিনেদুপুরে ভাঙল চারতলার ফ্ল্যাটের তালা, উধাও ২০ লাখেরও বেশি সোনার গয়না, সবটাই ধরা পড়ল সিসিটিভি-তে
চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 15, 2026 | 10:48 AM
Share

শ্যামনগর: রাতে নয়, একেবারে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এক দুঃসাহসিক চুরি। চাঞ্চল্য ছড়ালো শ্যামনগরের চৌরঙ্গী মোড় সংলগ্ন বিসি রায় রোডে। এলাকার গঙ্গোত্রী আবাসনের একটি ফ্ল্যাটের তালা ভেঙে প্রায় ২০ লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। পুরো দৃশ্যই আবাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। 

চতুর্থ তলার ওই ফ্ল্যাটটি আদপে সুব্রত নাথের। ঘটনার সময়ে ওই ফ্ল্যাটে কেউই ছিলেন না বলে জানা যাচ্ছে। অফিসে ছিলেন সুব্রতবাবু। অন্যদিকে তাঁর স্ত্রী সঙ্গীতা নাথ গিয়েছিলেন মেয়ের বাড়িতে। আর সেই সুযোগই কাজে লাগায় দুষ্কৃতীরা। ভেঙে ফেলা হয় দরজার তালা। ভিতরে ঢুকে ভাঙা হয় আলমারি। সেখান হাতিয়ে নওয়া হয় সোনার গয়না, নগদ টাকা। 

বিকালে অফিস থেকে ফিরে চোখ কপালে উঠে যায় সুব্রতবাবুর। তালা ভাঙা দরজাস লন্ডভন্ড ঘর দেখে তড়িঘড়ি খবর দেন স্ত্রীকে। ছুটে আসেন স্ত্রী। স্তম্ভিত নাথ পরিবারের অন্য়ান্য সদস্যরাও। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকে রেইকি করেই হানা দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীরা মনে করছেন বাড়ির সদস্যরা কখন বাইরে থাকেন, তা আগে থেকেই জেনে নিয়েছিল তারা। যদিও সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি ধরা পড়েছে। সেই সূত্র ধরেই তদন্তে গতি আনতে চাইছে পুলিশ। এর পিছনে কয়েকজন চোরের হাত নাকি বড় কোনও দুষ্কৃতী দলের হাত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে কথা বলা হচ্ছে এলাকার লোকজনের সঙ্গেও। এদিকে জনবহুল এলাকায় এই চুরির ঘটনায় স্বভাবতই তীব্র আতঙ্ক দানা বেঁধেছে আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যেও। প্রশ্ন উঠছে এলাকার সামগ্রিক নিরাপত্তা নিয়েও। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?