AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ন্যুড ছবিতে শ্রাবন্তীর মুখ বসিয়ে পোস্ট, ক্ষুব্ধ অভিনেত্রী মুখ খুললেন

ক' দিন আগে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 'ঠাকুমার ঝুলি' ওয়েব সিরিজে দেখা যাবে নায়িকাকে। ঠাকুমার চরিত্র করার জন্য তিনি কিছুটা ওজন বাড়িয়েছেন। এরপরই একটা অনুষ্ঠানে শ্রাবন্তী নাচ করেন। সেই নাচের ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া ট্রোলিং শুরু হয়ে যায়। অনেকে এমন মন্তব্য করেন, যা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাতে বাধ্য হন নায়িকা।

ন্যুড ছবিতে শ্রাবন্তীর মুখ বসিয়ে পোস্ট, ক্ষুব্ধ অভিনেত্রী মুখ খুললেন
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 4:00 PM
Share

ক’ দিন আগে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে দেখা যাবে নায়িকাকে। ঠাকুমার চরিত্র করার জন্য তিনি কিছুটা ওজন বাড়িয়েছেন। এরপরই একটা অনুষ্ঠানে শ্রাবন্তী নাচ করেন। সেই নাচের ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া ট্রোলিং শুরু হয়ে যায়। অনেকে এমন মন্তব্য করেন, যা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাতে বাধ্য হন নায়িকা।

কেন সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন? TV9 বাংলার এক সাক্ষাত্‍কারে শ্রাবন্তী খোলসা করলেন, ”আমার ওজন বেড়ে গিয়েছে, সেই সংক্রান্ত নেগেটিভ মন্তব্য এসেছে, বিষয়টা শুধু তা নয়। এআই দিয়ে ইদানীং এমন কিছু তৈরি করা হচ্ছে, যাতে আমার পরিবারে পর্যন্ত সমস্যা হয়েছে। পোশাকহীন ছবিতে আমার মুখ বসিয়ে সেগুলো পোস্ট করা হচ্ছে। অনেকে হয়তো বোঝেন, এই ছবিগুলো আসল নয়। কিন্তু সকলে বোঝেন না। যেরকম আমার বাবা-মা এসব ছবি দেখে প্রশ্ন করেছেন, ‘আর কত দিন ইগনোর করব’! সেই কারণে মনে হল, এগুলো বন্ধ করা দরকার।”

শ্রাবন্তী জানান, এতে তাঁর পরিবারের লোকজনরা অস্বস্তিতে পড়ছেন। তিনি বলেন, এই লড়াইটা তাঁর একার জন্য না, ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মী, যাঁরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন, তাঁদের সকলের জন্যই। লক্ষণীয় সামনে বিধানসভা নির্বাচন। শ্রাবন্তী সবুজ শিবিরের হয়ে প্রার্থী হচ্ছেন, এমন খবর শোনা যাচ্ছে। এই ব্যাপারে TV9 বাংলার প্রশ্নের উত্তরে নায়িকা খোলসা করলেন, ”প্রস্তাব এলে ভেবে দেখব। এরকম কিছু হলে সকলে জানতেই পারবেন। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।”

Follow Us
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা