AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biman Bose: ‘হুইসপারিং ক্যাম্পেনটা ফলপ্রসূ হয়েছিল’, বামের ভোট বিজেপিতেই যাওয়ার কথা মেনে নিলেন বিমান বসু!

CPIM: বিমান বসুর মতে বাংলার মানুষের বিলম্বিত বোধোদয় হয়েছে। তাই তাঁর আশা, এবার সেই ভোট আবারও বামে ফিরে আসবে। বিমান বসু বলেন, "দেরিতে হলেও এখন একটু বোধোদয় হয়েছে। আমরা যে ধরনের বন্দোবস্ত করতে চেয়েছি, তাতে এবার তৃণমূলের কথা কার্যকর হবে না। কারণ মানুষ বুঝতে পেরেছে।"

Biman Bose: 'হুইসপারিং ক্যাম্পেনটা ফলপ্রসূ হয়েছিল', বামের ভোট বিজেপিতেই যাওয়ার কথা মেনে নিলেন বিমান বসু!
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 1:26 AM
Share

কলকাতা: বিরোধীরা বলে থাকেন, ‘বামের ভোট রামে গিয়েছে’, অর্থাৎ বামেদের ভোটাররা এখন ভোট দিচ্ছেন বিজেপিতে। কিছুদিন আগে বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য প্রকাশ্য় মঞ্চে এ কথা কার্যত স্বীকার করে নিয়েছিলেন। আর এবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও সে কথাই বললেন। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিমান বসু বললেন, বামেরা এখন মহাশূন্যে রয়েছে। সেখান থেকে ফিরবেন বলে বার্তাও দিলেন।

বিমান বসু বলেন, “বিজেপি ভেবেছিল বামেদের আর কোনও অস্তিত্ব নেই। তাই বামেদের ভোটগুলো রামে পড়াটাই উচিৎ। কোনও কোনও ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করেনি বলব না। করেছে। আমাদের দল থেকে যারা বিজেপিতে গিয়েছে, আর ওদের যে স্বয়ংসেবকরা আছেন, তাঁদের হুইসপারিং ক্যাম্পেনটা ফলপ্রসূ হয়েছিল অনেক ক্ষেত্রে।” অর্থাৎ বামেদের ভোট বিজেপিতে যাওয়ার তত্ত্ব কার্যত মেনেই নিলেন বিমান বসু।

তবে বিমান বসুর মতে বাংলার মানুষের বিলম্বিত বোধোদয় হয়েছে। তাই তাঁর আশা, এবার সেই ভোট আবারও বামে ফিরে আসবে। বিমান বসু বলেন, “দেরিতে হলেও এখন একটু বোধোদয় হয়েছে। আমরা যে ধরনের বন্দোবস্ত করতে চেয়েছি, তাতে এবার তৃণমূলের কথা কার্যকর হবে না। কারণ মানুষ বুঝতে পেরেছে। যে ঘটনা ঘটে চলেছে, তা ঘটা উচিৎ নয়।” ফ্রন্ট চেয়ারম্যান বলছেন, “বিজেপি যেভাবে ভাষার ভিত্তিতে বর্ণের ধর্মের ভিত্তিতে বুলডোজ করতে চাইছে, সেটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে।”

৩৪ বছর রাজ্য শাসন করা বামেরা কমতে কমতে গত বিধানসভা নির্বাচনে শূন্যে পৌঁছয়। আগেরবার সঙ্গী ছিল কংগ্রেস। এবার শুধুমাত্র আইএসএফের সঙ্গেই জোট হয়েছে বামেদের। এবার তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই।

Follow Us
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
'বিজেপি কল্পনাই করতে পারবে না...', কী বললেন ফিরহাদ?
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
প্রচারে দীপ্সিতার পছন্দের পোশাক কী? TV9 বাংলাকে বললেন...
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা
ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর দাবিতে মামলা