AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Weather Update: বৈশাখের শুরুতেই খেল দেখাবে গরম, এবার বর্ষায় বৃষ্টিও হবে কম, পূর্বাভাস মৌসম ভবনের

Monsoon Rainfall Update: মৌসম ভবন জানিয়েছে, এবার বর্ষায় দেশে কম বৃষ্টি হবে। নেপথ্যে এল নিনো। জুনে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে। যার জেরে দেশে ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে। তবে, কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের জন্য কী পূর্বাভাস?

Kolkata Weather Update: বৈশাখের শুরুতেই খেল দেখাবে গরম, এবার বর্ষায় বৃষ্টিও হবে কম, পূর্বাভাস মৌসম ভবনের
বর্ষায় এবার কম বৃষ্টি, বাড়বে গরমImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 7:49 AM
Share

কলকাতা : চৈত্রে সেভাবে গরম টের পায়নি বাংলা। মাঝে কয়েকদিন গরম পড়লেও বৃষ্টির জেরে আবহাওয়া মনোরমই থেকেছে। কিন্তু, বৈশাখ মাস পড়তেই চড়চড়িয়ে বাড়বে পারদ। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। শুধু তাই নয়, এবার বর্ষায় বৃষ্টিও কম হবে বলে জানানো হয়েছে। শুধু এই রাজ্য নয়, দেশের আরও কয়েকটি রাজ্যের জন্য একই পূর্বাভাস মৌসম ভবনের। চৈত্র শেষ হতে বাকি এখনও একদিন। তার আগেই খারাপ খবর শোনাল মৌসম ভবন।

মৌসম ভবন জানিয়েছে, এবার বর্ষায় দেশে কম বৃষ্টি হবে। নেপথ্যে এল নিনো। জুনে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে। যার জেরে দেশে ৮ শতাংশ কম বৃষ্টি হতে পারে। তবে, কয়েকটি রাজ্যে আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্যও একই পূর্বাভাস রয়েছে। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে। গরমও বেশি পড়বে বলে জানানো হয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের শুরুতেই গরমের দাপট বাড়বে বাংলায়। ৪০ ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে, কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রির ঘরে।

চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান-সহ বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে র বেশ কয়েকটি জায়গায়। তবে, কলকাতায় এখনই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামিকাল পয়লা বৈশাখ থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টিতেও গরম কমবে না।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?