AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: অভিষেককে কেন বাইপাসের হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেলেন? কী বললেন মমতা?

Abhishek Banerjee Hospital Transfer: এদিন সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিগৃহীত হন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। পিছন থেকে মারা হয়। এরপরও অবশ্য নিহত তৃণমূল কর্মীর পরিজনদের সঙ্গে দেখা করেন অভিষেক।

Mamata Banerjee: অভিষেককে কেন বাইপাসের হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেলেন? কী বললেন মমতা?
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 8:24 PM
Share

কলকাতা: বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হাসপাতাল থেকে অভিষেককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মমতা অভিযোগ করলেন, বাইপাসের ধারে ওই হাসপাতালে ঠিকমতো চিকিৎসা করা হয়নি অভিষেককে। উপর থেকে এই নিয়ে নির্দেশ এসেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বাইপাসের ধারের ওই হাসপাতাল থেকে অভিষেককে নিয়ে যাওয়ার আগে মমতা বলেন, “আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে।” প্রাক্তন মুখ্যমন্ত্রী একই কথা একাধিকবার বলেন, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। তখন তাঁর পাশে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

এরপর অভিষেককে বাইপাসের ধারের ওই হাসপাতাল থেকে বের করে আনা হয়। দৃশ্যত বিধ্বস্ত দেখাচ্ছিল অভিষেককে। ধীরে ধীরে গাড়িতে উঠেন তিনি। গাড়িতে তাঁর পাশে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। গাড়িতে বসে ঘাড়ে হাত বোলাতে দেখা যায় অভিষেককে। তাঁকে নিয়ে রওনা দেয় গাড়ি।

এদিন সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিগৃহীত হন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। পিছন থেকে মারা হয়। এরপরও অবশ্য নিহত তৃণমূল কর্মীর পরিজনদের সঙ্গে দেখা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, “ওরা আমাকে প্রাণে মারতে চায়। মেরে দিক। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। সোনারপুরের এই ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও যাব।”

এরপর কেন্দ্রীয় বাহিনী এসে অভিষেককে সেখান থেকে বের করে আনে। তারপরই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে আনা হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়। কিছুক্ষণ পর মমতা অভিযোগ করেন, এই হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। তারপর অভিষেককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত