AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal on Mid day meal: ‘অনেক বাচ্চা ডিমের আকর্ষণেই খায়…ইস্কন মানে ভেজ হয়ে যাবে’, অর্থমন্ত্রীকে একবার সবটা ভেবে দেখতে বললেন কুণাল

Kunal Ghosh: সেই নিয়ে এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লেখেন, "কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি।" এরপরই তিনি জানান, "মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।"

Kunal on Mid day meal: 'অনেক বাচ্চা ডিমের আকর্ষণেই খায়...ইস্কন মানে ভেজ হয়ে যাবে', অর্থমন্ত্রীকে একবার সবটা ভেবে দেখতে বললেন কুণাল
অধিবেশনে কুণাল ঘোষ Image Credit: Assembly TV
| Updated on: Jun 24, 2026 | 7:20 PM
Share

কলকাতা: ইস্কনের উপর দায়িত্ব পড়েছে মিড-ডে মিলের (Mid-day Meal)। সোমবার বাজেট পেশ করার সময় কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির জন্য এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি না, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এবার সেই বিষয় নিয়েই বিধানসভায় মুখ খুললেন কুণাল ঘোষ।

বুধবার বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা করা হয়। সেই আলোচনায় কুণাল ঘোষ মিড-ডে মিলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “ইস্কনকে আমরা শ্রদ্ধা করি। এখানকার খাবার এবং প্রসাদ আমরা যথেষ্ঠ খাই। তবে, বাচ্চাদের কাছে ডিমের একটা মজা আছে। পুষ্টি তো আছেই…কিন্তু মজা আছে। বাচ্চারা অনেক সময়ে খেতে চায় না। তখন ওই ডিমের আকর্ষণে খায়। ইস্কন মানে পুরোটা নিরামিষ হয়ে যাবে। ভেজ হয়ে যাবে। অনেকে তো ডিম খেতে চায়। তাই সেটা যদি একটু ভেবে দেখেন ভাল হয়।”

এ দিকে, ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে। সেই নিয়ে এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লেখেন, “কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি।” এরপরই তিনি জানান, “মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত