AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hingalgunj: এই দৃশ্য আগে দেখেনি হিঙ্গলগঞ্জ, ভয় কমছে কৃষকদের

Farming: এই মুহূর্তে ধানের জমিতে পোকামাকড়ের উপদ্রব কমাতে চাষিরা স্প্রে করে থাকেন বিভিন্ন রকমের কীটনাশক, যা শ্রমিক দিয়ে করতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ হয়। অন্যদিকে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের ভয়ও থেকে যায়।

Hingalgunj: এই দৃশ্য আগে দেখেনি হিঙ্গলগঞ্জ, ভয় কমছে কৃষকদের
ড্রোন থেকে দেওয়া হচ্ছে জল Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2026 | 9:17 AM
Share

হিঙ্গলগঞ্জ: সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ। বিঘার পর বিঘা জমিতে চাষ করতে অনেক কাঠখড় পোড়াতে হল গ্রামের কৃষকদের। সাপখোপ, পোকামাকড়ের ভয় নিয়ে প্রতিদিন জমিতে জল দিতে হত, খরচও ছিল বেশি। তবে এবার রাজ্য সরকারের উদ্যোগে খুশি গ্রামবাসী। কমছে খরচ, কমছে ঝুঁকিও।

কৃষিকাজে এবার ব্যবহার করা হচ্ছে ড্রোন। জমিতে কীটনাশক স্প্রে করা হবে আকাশপথে। এমন দৃশ্য আগে কখনও দেখেনি গ্রামবাসীরা। তবে এ ক্ষেত্রে কমবে চাষিদের খরচ ও শ্রম দুটোই। কমবে বিষাক্ত পোকামাকড় ও সাপের ঝুঁকিও।

হিঙ্গলগঞ্জ মানেই কৃষি এলাকা। তাই হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডিতে কৃষি দফতরের আধিকারিক, সহকারি কৃষি আধিকারিকের উপস্থিতিতে দেখা গেল ব্যাটারি পরিচালিত ড্রোনের মাধ্যমে ধানের জমিতে স্প্রে করা হচ্ছে। এই মুহূর্তে ধানের জমিতে পোকামাকড়ের উপদ্রব কমাতে চাষিরা স্প্রে করে থাকেন বিভিন্ন রকমের কীটনাশক, যা শ্রমিক দিয়ে করতে গেলে মোটা অঙ্কের টাকা খরচ হয়। অন্যদিকে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের ভয়ও থেকে যায়।

সবদিক থেকে দেখলে এই আধুনিক পদ্ধতিতে ব্যাটারি চালিত ড্রোন, যা ১০ লিটার জল তিন বিঘা পর্যন্ত জমিতে স্প্রে করতে পারে। কৃষকদের জন্য এমনই সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার। এতে খুব খুশি কৃষকরা। সরকারকে ধন্যবাদ জানালেন তারা।

Follow Us