AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghola IC: ‘আমি ওখানে রেয়াত করব না’, দুর্গাপুজোর আগেই কাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন IC?

বুধবার সন্ধ্যায় 'পানিহাটি লোকসংস্কৃতি' ভবন হলে পুজো কমিটিদের নিয়ে সমন্বয়ে মিটিংয়ের আয়োজন করেছিল ঘোলা থানা (Ghola PS)। সেই অনুষ্ঠানে পুজো কমিটির সদস্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন ঘোলা থানার আইসি রাজকুমার সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

Ghola IC: 'আমি ওখানে রেয়াত করব না', দুর্গাপুজোর আগেই কাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন IC?
ঘোলা থানার আইসিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 8:52 AM
Share

ঘোলা: মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvebdu Adhikari) ক্ষমতায় আসার পরই স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করব।” এমনকী, পুলিশকেও খোলা হাত দিয়েছেন তিনি। পুলিশের উর্দিতে হাত পড়লে কাউকে ছেড়ে কথা বলা হবে না বলেও জানিয়েছেন। এবার ঘোলা থানার আইসির মুখেও আইনের শাসন প্রতিষ্ঠার কথা। পরিষ্কার বুঝিয়ে দিলেন, দুর্গাপুজোর সময় মদ্যপান করে অশান্তি তৈরির চেষ্টা করলেই রেয়াত করা হবে না কাউকে। বিশেষত, মহিলাদের বিরক্ত করলে ছেড়ে কথা বলবে না পুলিশ (Police)।

বুধবার সন্ধ্যায় ‘পানিহাটি লোকসংস্কৃতি’ ভবন হলে পুজো কমিটিদের নিয়ে সমন্বয়ে মিটিংয়ের আয়োজন করেছিল ঘোলা থানা (Ghola PS)। সেই অনুষ্ঠানে পুজো কমিটির সদস্য থেকে শুরু করে উপস্থিত ছিলেন ঘোলা থানার আইসি রাজকুমার সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠান মঞ্চ থেকে পুজোর দিনে মদ্যপ ও বিশৃঙ্খলাকারীদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিলেন ঘোলা থানার আইসি রাজকুমার সরকার।

তিনি বলেন, “পুজোর দিনে বাড়িতে বসে মজা করুন। মহিলারা যেখানে থাকবে সেখানে তাদের সঙ্গে বিশৃঙ্খলা করলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি এই বিষয়ে কড়া পদক্ষেপ আমি নেব। সেটা যে কেউ…। পুজো কমিটিরও কেউ যদি করে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।” এখানেই শেষ নয়, আরও বলেছেন, “বিসর্জনের দিনেও একই নির্দেশ থাকবে। বিসর্জনে মহিলারা থাকবেন। তাঁদের সামনে গিয়ে বিশৃঙ্খলা করবেন না। আমি কিন্তু রাস্তায় থাকবো। শান্তি বজায় রাখবেন। বিশৃঙ্খলা হলে তাঁদের আমি ওখানে রেয়াত করব না। আইনের শাসন থাকবেই।”

Follow Us