AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kamarhati: ‘CCTV ফুটেজটা দিলি কেন?’ ভোটের আগে ব্যবসায়ীর ওপর ‘চড়াও’ বিজেপি নেতা

Kamarhati: আর সেই সিসিটিভি ফুটেজ ওই ব্যবসায়ী থেকে সংগ্রহ করে তৃণমূল কংগ্রেস। কেন সিসিটিভি ফুটেজ তৃণমূল নেতৃত্বকে ওই ব্যবসায়ী দিলেন, সেটাই হয়ে যায় বিজেপির রাগের কারণ। অভিযোগ, সেই কারণে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তাঁর দাদা ব্যবসায়ীকে হুমকি দেন।

Kamarhati: 'CCTV ফুটেজটা দিলি কেন?' ভোটের আগে ব্যবসায়ীর ওপর 'চড়াও' বিজেপি নেতা
সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে হুমকির ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 28, 2024 | 12:24 PM
Share

উত্তর ২৪ পরগনা:  বেলঘরিয়ায় ব্যবসায়ীকে বাড়িতে গিয়ে প্রকাশ্যে হুমকির অভিযোগ বিজেপি মন্ডল সভাপতি ও তাঁর দাদার বিরুদ্ধে। আতঙ্কিত ব্যবসায়ী ও তাঁর পরিবার। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড বাটার মোড় এলাকাতে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ফ্লেক্স ব্যানার ছেড়ার অভিযোগ ওঠে। আর এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয় বিজেপি মন্ডল সভাপতি সুদীপ্ত রায়কে। ওই এলাকার ব্যবসায়ী শুভজিৎ পোদ্দারের দোকানে লাগানো রয়েছে সিসিটিভি।

আর সেই সিসিটিভি ফুটেজ ওই ব্যবসায়ী থেকে সংগ্রহ করে তৃণমূল কংগ্রেস। কেন সিসিটিভি ফুটেজ তৃণমূল নেতৃত্বকে ওই ব্যবসায়ী দিলেন, সেটাই হয়ে যায় বিজেপির রাগের কারণ। অভিযোগ, সেই কারণে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তাঁর দাদা ব্যবসায়ীকে হুমকি দেন। মারধরও করা হয় বলে অভিযোগ।

হুমকি দেওয়ারও সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। হুমকির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী ও তাঁর পরিবার। বিজেপি মণ্ডল সভাপতির নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী।

যদিও এই বিষয়ে বিজেপির উত্তর শহরতলির জেলা কমিটির সদস্য কিশোর কর বলেন, “তৃণমূল আগেও তো এমন সন্দেশখালির অনেক ভিডিয়ো সামনে এনেছে। যত নির্বাচন এগিয়ে আসছে, তৃণমূল নানা পন্থা নিচ্ছে বিজেপিকে বদনাম করার। মিথ্যা অভিযোগ করছে।”

Follow Us