Swarupnagar News: কংগ্রেস-সিপিএম ছেড়ে তৃণমূলে ঝাঁকে-ঝাঁকে যোগদান
যোগদানকারীরা হলে, কংগ্রেস প্রধান লাবনী প্রামাণিক, কংগ্রেস নেতা কৃষ্ণপদ প্রামাণিক রয়েছেন CPM-এর পঞ্চায়েত সদস্য়, আবু সাঈদ মণ্ডল ও মনজুর আলম বিল্লা। যোগদানকারীরা বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানে উন্নয়ন করেছেন। তাঁর অনেক উন্নয়নমূলক পরিষেবা রয়েছে।

স্বরূপনগর: স্বরূপনগরে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁর সভা করে যাওয়ার পথেই কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, CPI(M)-এর দুই পঞ্চায়েত মেম্বার সহ পাঁচ শতাধিক কংগ্রেস ও সিপিএমের কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল প্রার্থী বিনা মণ্ডলের হাত ধরে স্বরূপনগরের তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে যোগদান করলেন তাঁরা।
যোগদানকারীরা হলে, কংগ্রেস প্রধান লাবনী প্রামাণিক, কংগ্রেস নেতা কৃষ্ণপদ প্রামাণিক রয়েছেন CPM-এর পঞ্চায়েত সদস্য়, আবু সাঈদ মণ্ডল ও মনজুর আলম বিল্লা। যোগদানকারীরা বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়নে অনুপ্রাণিত হয়ে রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানে উন্নয়ন করেছেন। তাঁর অনেক উন্নয়নমূলক পরিষেবা রয়েছে। সেই পরিষেবার জন্যই আমরা দল বদল করেছি। আমরা মুখ্যমন্ত্রীর এই উন্নয়নেই সামিল হলাম।” পাল্টা এই যোগদান প্রসঙ্গে স্বরূপনগর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী ঋতেশ মণ্ডল বলেন, “সম্পূর্ণ মিথ্যা। নতুন করে যোগদানের কিছু নেই। যাঁরা যোগদান করেছে তাঁরা এক বছর আগে তৃণমূলে যোগদান করেছিলেন। ভোটের সময় নাটক চলছে।”
