AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Awas Yojana: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম? পঞ্চায়েতের সুপারভাইজারকে নিয়ে উঠল প্রশ্ন

PM Awas Yojana: চন্দনের অভিযোগ, তাঁর নাম আবাস যোজনায় থাকার বিষয়টি নিয়ে বিজেপি অবগত। বিজেপি সদস্যের সই আছে বলেই উল্লেখ করেছেন তিনি।

PM Awas Yojana: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম? পঞ্চায়েতের সুপারভাইজারকে নিয়ে উঠল প্রশ্ন
পঞ্চায়েতের সুপারভাইজার চন্দন
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 5:10 PM
Share

বাগদা: আবাস যোজনা নিয়ে অভিযোগের শেষ নেই। এবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার আষাঢ়ু পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ির তালিকায় নাম রয়েছে পঞ্চায়েতের সুপারভাইজার চন্দন মণ্ডলের। এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হল এলাকায়। চন্দনের দাবি, তাঁর নিজের কোনও বাড়ি নেই। তবে তিনি একটি পাকা বাড়িতেই বসবাস করেন বলে অভিযোগ বিরোধী দলের। পাশাপাশি, চন্দনের অভিযোগ, তাঁর নাম আবাস যোজনায় থাকার বিষয়টি নিয়ে বিজেপি অবগত। বিজেপি সদস্যের সই আছে বলেই উল্লেখ করেছেন তিনি।

পাকা বাড়ি রয়েছে, তারপরেও আবাস যোজনার প্রাপকের তালিকায় তাঁর নাম কেন? এর পিছনে কার হাত আছে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। সুপারভাইজার চন্দন মণ্ডলের বক্তব্য, আবাস যোজনার ঘরের তালিকায় তাঁর নাম থাকার কথা তাঁর নিজেরও জানা নেই। তাঁর দাবি, পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌরী হালদারের স্বামীই তাঁকে এই বিষয়ে জানিয়েছিলেন। তদন্ত করে যদি দেখ যায় তিনি ঘর পাওয়ার যোগ্য নয়, তাহলে যেন তাঁর নাম বাদ দেওয়া হয়, এমনটাই দাবি করেছেন ওই সুপারভাইজার। একই সঙ্গে তাঁর দাবি, বেতন কিছু পান না তিনি। কাজ করলে কমিশন পান। আর ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় যে তাঁর অসুবিধা হচ্ছে, এমনই অভিযোগ জানিয়েছেন তিনি।

আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী মুণ্ডাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছেন, চন্দনের নিজস্ব কোনও বাড়ি নেই, তিনি তাঁর দাদার বাড়িতে থাকেন। যোজনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘চন্দন মণ্ডলের নামটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমরা আধিকারিকদের বলেছি তাঁর নামটা কেটে দিতে।’

অন্যদিকে, বিজেপি সদস্য গৌরী হালদার, যাঁর সই ওই তালিকায় রয়েছে বলে অভিযোগ, তাঁর দাবি, তিনি বাংলায় স্বাক্ষর করেন। তাঁর সই নকল করা হয়েছে কি না তা দেখতে হবে। বিজেপি সদস্য আরও উল্লেখ করেন, ২৪ জনের মধ্যে মাত্র ৫ জন বিজেপি সদস্য রয়েছেন। তৃণমূল কংগ্রেস বিজেপির কথা শোনে না বলে দাবি করেছেন তিনি।

Follow Us