AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee Meeting: বাসের ‘ভাড়া দিচ্ছে না’ দল, ক্ষোভ তৃণমূলের শ্রমিক নেতার! পার্থ বললেন, ‘এটাই নিয়ম’

TMC Trade Union Leader: রবিবার সেই মর্মেই বনগাঁ টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল তৃণমূল। তাতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ-সহ একাধিক নেতা-কর্মী।

Abhishek Banerjee Meeting: বাসের 'ভাড়া দিচ্ছে না' দল, ক্ষোভ তৃণমূলের শ্রমিক নেতার! পার্থ বললেন, 'এটাই নিয়ম'
বাস ভাড়া নিয়ে ক্ষোভ ট্রেড ইউনিয়নের নেতারImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 11, 2026 | 9:19 PM
Share

বনগাঁ: জনসভায় পাঠানোর মতো লোক মেলে না, কষ্টের টাকায় বাস ভাড়া করে আবার টাকাও মেলে না। পাশে বসে পার্থ ভৌমিক। সেই সময় দলের ভরা সভায় এই কথা বললেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTUC-এর জেলা সভাপতি নারায়ণ ঘোষ।

আগামী ১৯ তারিখ বারাসতে জনসভা রয়েছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। রবিবার সেই মর্মেই বনগাঁ টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছিল তৃণমূল। তাতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ-সহ একাধিক নেতা-কর্মী।

ওই মঞ্চেই ভাষণ দিতে উঠেছিলেন নারায়ণ ঘোষ। প্রস্তুতি পর্বেই সভায় লোক টানা নিয়ে তৈরি হওয়া সমস্য়ার কথা তুলে ধরেন তিনি। মনে করিয়ে দেন, না-পাওয়া বাস ভাড়ার কথাও। শ্রমিক নেতার কথায়, ‘পার্থদার (ব্য়ারাকপুরের সাংসদ) নির্দেশে আমি সব জায়গায় বাস পাঠাই। এবার না হয় বাস তো পাঠালাম, টাকাও দূরের কথা। কিন্তু দেখছি তাতে লোক উঠছে না, তাই বাস ফেরত আসছে।’

এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। দল বাসের টাকা দিচ্ছে না বলেই অভিযোগ তোলেন। নারায়ণ ঘোষের কথায়, ‘বাস ভাড়ার টাকা যদি চাইতে যাই, তখন কিছু বলে না। আমার কি টাকার খনি রয়েছে? টাকা নিয়ে কেউ কিছু বলে না। আমি তো সামান্য ট্রেড ইউনিয়ন করি। বাস নিয়ে যেতে কি টাকা লাগে না? আমি টাকা না দিতে পারলে, মালিকরা তো আমাকে পেটাবে?’

শ্রমিক নেতার তুলে ধরা ক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়েছিল পার্থ ভৌমিককে। তাঁর দাবি, চাঁদা তুলেই টাকা মেটাতে হবে, এটাই নাকি দলের নিয়ম! সাংসদের কথায়, ‘আমাদের দলের নিয়মই এটা। আমরা যাঁরা দল করি, তাঁরা প্রত্যেকেই চাঁদা তুলে দলের কর্মসূচির জন্য় গাড়ি ভাড়া করি। উনি (নারায়ণ ঘোষ) দলের দায়িত্বে রয়েছেন। ওনাকেও সেটাই করতে হবে।’

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!