AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা, পাকিস্তানের নতুন টেস্ট কোচ সরফরাজ আহমেদ!

এর আগে সরফরাজকে মেন্টর হিসেবে যুক্ত করেছিল পিসিবি। তবে এবার তাঁর ভূমিকা আরও বাড়তে চলেছে। টেস্ট দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সামগ্রিক পারফরম্যান্স ও দলগত পরিবেশ উন্নত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে পারফরম্যান্স ওঠানামা করার কারণে পাকিস্তান টেস্ট দল বর্তমানে সমালোচনার মুখে। সেই প্রেক্ষাপটে অভিজ্ঞ প্রাক্তন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দেওয়াকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে।

বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা, পাকিস্তানের নতুন টেস্ট কোচ সরফরাজ আহমেদ!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 04, 2026 | 3:04 PM
Share

কলকাতা: পাকিস্তান ক্রিকেটে আবারও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্ট দলের নতুন কোচ হিসেবে, প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়োগ করল। বিশ্বকাপে ব্যর্থতার মাঝেই এই সিদ্ধান্ত পাক দলে বদল আনল। যদি এই নিয়োগ চূড়ান্ত হওয়ার ফলে, লাল বলের ক্রিকেটে পূর্ণকালীন কোচ হিসেবে এটিই হবে সরফরাজের প্রথম আনুষ্ঠানিক দায়িত্ব। পাকিস্তানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সরফরাজ আহমেদকে টেস্ট কোচ হিসেবে নিয়োগ করল পাক বোর্ড। আগামী মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান, সেখান থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন। সিরিজটি ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। ফলে নতুন চক্রের শুরুতেই টিম ম্যানেজমেন্টে এই বদল বড় তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এর আগে সরফরাজকে মেন্টর হিসেবে যুক্ত করেছিল পিসিবি। তবে এবার তাঁর ভূমিকা আরও বাড়তে চলেছে। টেস্ট দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সামগ্রিক পারফরম্যান্স ও দলগত পরিবেশ উন্নত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে পারফরম্যান্স ওঠানামা করার কারণে পাকিস্তান টেস্ট দল বর্তমানে সমালোচনার মুখে। সেই প্রেক্ষাপটে অভিজ্ঞ প্রাক্তন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দেওয়াকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে। এদিকে, বর্তমান কোচ আজহার মাহমুদের সঙ্গে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চুক্তি থাকলেও, পিসিবি আগেভাগেই তাঁকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, “আজহারের চুক্তি মার্চে শেষ হচ্ছে এবং মার্চ ২০২৬ থেকেই পাকিস্তানের নতুন টেস্ট সূচি শুরু। তাই আগাম পরিকল্পনার স্বার্থেই নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

শুধু প্রধান কোচ নয়, সাপোর্ট স্টাফেও বড়সড় রদবদল হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পিসিবি ইতিমধ্যেই পরবর্তী টেস্টের আগে পুরো সাপোর্ট স্টাফে পরিবর্তন আনার কথাও ভাবছে। সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাঁর নেতৃত্বগুণ ও দল পরিচালনার অভিজ্ঞতা টেস্ট দলে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার। তবে ঘন ঘন কোচ বদলের সংস্কৃতি থেকে বেরিয়ে স্থায়িত্ব আনাই যে পিসিবির বড় চ্যালেঞ্জ, তা বলাই বাহুল্য।