Bangaon: স্বামীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, গ্রেফতার স্ত্রীর প্রেমিক

Gaighata: এই ঘটনায়  ১৬ জুলাই পরিবারের পক্ষ থেকে স্ত্রী অর্পিতা ঘোষ, তাঁর মা-বাবা ও প্রেমিক আনন্দ রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন চিন্ময়ের মা চায়না দে। গ্রেফ এই ঘটনার তদন্ত নেমে গাইঘাটা থানার পুলিশ গতকাল আনন্দ রায়কে গ্রেফতার করে।

Bangaon: স্বামীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, গ্রেফতার স্ত্রীর প্রেমিক
গ্রেফতার যুবকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 04, 2026 | 7:44 PM

বনগাঁ: স্ত্রীর রয়েছে পরকীয়ার সম্পর্ক। অন্তত তেমনটাই অভিযোগ পরিবারের। এবার সেই স্ত্রী ও তাঁর প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।

সেখানকার বাসিন্দা চিন্ময় দে। তাঁর বিয়ে হয়েছিল গাইঘাটা থানার আংরাইল গদাধরপুরে অর্পিতা ঘোষের সঙ্গে। এরপর ২০২৫ সালের জুলাই মাসের ৬ তারিখ অর্পিতা ঘোষকে তাঁর বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন চিন্ময়। অভিযোগ, ওই দিনই বিকেল চারটে নাগাদ চিন্ময়ের বাড়িতে খবর আসে শ্বশুর বাড়ির পাশের আম বাগানে পড়ে রয়েছে চিন্ময়ের দেহ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া পথেই  মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায়  ১৬ জুলাই পরিবারের পক্ষ থেকে স্ত্রী অর্পিতা ঘোষ, তাঁর মা-বাবা ও প্রেমিক আনন্দ রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন চিন্ময়ের মা চায়না দে। গ্রেফ এই ঘটনার তদন্ত নেমে গাইঘাটা থানার পুলিশ গতকাল আনন্দ রায়কে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। যদিও, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি।