Panihati: ‘একটু খেলা দেখে আসছি…’, সেই যে বাড়ি থেকে বেরলেন, আর ফেরা হল না সুভাষের

মৃতের নাম সুভাষ বক্সী (৫৯)। তবে কী থেকে মৃত্যু হয়েছে নাকি খুন তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা জয় চক্রবর্তী বলেন, "রান্নার দায়িত্ব বরাবরই ওঁর উপরই থাকে। কালকে রাত বারোটা অবধি সকলে ছিলাম। রান্নাও করলেন। কিন্তু ভোরে কী হল বুঝলাম না। দেখলাম দেহ নর্দমায় পড়ে আছে। বাকিটা তদন্ত সাপেক্ষ।" 

Panihati: একটু খেলা দেখে আসছি..., সেই যে বাড়ি থেকে বেরলেন, আর ফেরা হল না সুভাষের
মৃত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2026 | 2:47 PM

পানিহাটি: ভোটের আবহে পানিহাটিতে উদ্ধার দেহ। যা ঘিরে রীতিমতো হইহট্টগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিতলা এলাকায় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। রাত-ভর ড্রেনে পড়ে ছিল মৃতদেহটি। এরপর সকালে স্থানীয়দের তৎপরতায় ঘোলা থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ।

স্থানীয় সূত্রে খবর, কালিতলায় একটি অনুষ্ঠানে রান্নার কাজ করছিলেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, হঠাৎই রাত বারোটার পর তিনি বলেন, ‘পাশের মাঠ থেকে আমি একটু খেলা দেখে আসছি।’ এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয় বাসিন্দাদের চোখ ড্রেনের দিকে যেতেই দেখতে পান ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে। পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

মৃতের নাম সুভাষ বক্সী (৫৯)। তবে কী থেকে মৃত্যু হয়েছে নাকি খুন তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা জয় চক্রবর্তী বলেন, “রান্নার দায়িত্ব বরাবরই ওঁর উপরই থাকে। কালকে রাত বারোটা অবধি সকলে ছিলাম। রান্নাও করলেন। কিন্তু ভোরে কী হল বুঝলাম না। দেখলাম দেহ নর্দমায় পড়ে আছে। বাকিটা তদন্ত সাপেক্ষ।”

 

 

Follow Us