Disability allowance: ‘৬০০০ টাকা করুন…’, ভাতা বাড়ানোর দাবিতে তুমুল বিক্ষোভ

Hingalganj: এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, "ওরা যেটা বলছেন সেটা নিশ্চয়ই আমি সরকারের কাছে পৌঁছে দেব। যেহেতু সবার ভাতা বাড়ছে সেই ক্ষেত্রে জীবনযাত্রায় ওরাও চাইছে যে ওদের বাধা বৃদ্ধি হোক। ওদের যে দাবিদাওয়া রয়েছে সেটা নিশ্চয়ই আমি পৌঁছে দেব সরকারের কাছে।"

Disability allowance: ৬০০০ টাকা করুন..., ভাতা বাড়ানোর দাবিতে তুমুল বিক্ষোভ
ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 18, 2026 | 4:55 PM

হিঙ্গলগঞ্জ: লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, বেড়েছে ইমাম-পুরোহিম-মোয়াজ্জেমদের ভাতা। নতুন করে দেওয়া হচ্ছে বেকার যুবক-যুবতীদের ভাতা। তাহলে প্রতিবন্ধী ভাতা কেন বাদ যাবে? হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ প্রতিবন্ধীদের। প্রতিবন্ধী ভাতার দাবি এবং এক হাজার থেকে ছয় হাজার টাকা প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।

উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখান প্রতিবন্ধীরা। তাঁদের দাবি, যাঁরা প্রতিবন্ধী তাঁদের প্রতিবন্ধী ভাতা দিতে হবে। শুধু তাই নয়, সব ভাতা বৃদ্ধি হচ্ছে, তাহলে প্রতিবন্ধী ভাতা কেন বাড়ানো যাবে না? মাসিক ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় সেই ভাতা ৬০০০ টাকা করতে হবে। বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখালেন ও হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলীর কাছে ডেপুটেশন জমা দিলেন। ১ হাজার জুনের অধিক প্রতিবন্ধী প্রতিবন্ধী এই প্রতিবাদ বিক্ষোভ ও ডেপুটেশনে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, “ওরা যেটা বলছেন সেটা নিশ্চয়ই আমি সরকারের কাছে পৌঁছে দেব। যেহেতু সবার ভাতা বাড়ছে সেই ক্ষেত্রে জীবনযাত্রায় ওরাও চাইছে যে ওদের বাধা বৃদ্ধি হোক। ওদের যে দাবিদাওয়া রয়েছে সেটা নিশ্চয়ই আমি পৌঁছে দেব সরকারের কাছে।”

 

Follow Us