AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagda: ভারতীয় বাবার এ কী না ছেলে? ঠিকুজি কুষ্টি বের করল পুলিশ

Bagda: উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুরে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাঁর নাম মাসুদ মণ্ডল (৪১ বছর)।

Bagda: ভারতীয় বাবার এ কী না ছেলে? ঠিকুজি কুষ্টি বের করল পুলিশ
গ্রেফতার বাংলাদেশিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 8:09 PM
Share

বাগদা: কখনও নকল পাসপোর্ট বানিয়ে, কখনও বা লুকিয়ে-লুকিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে দেখা গিয়েছে একাংশ বাংলাদেশিদের। এই আবহে আরও কড়া বিএসএফ থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এবার বাংলাদেশি যুবকে ছেলে পরিচয় দিয়ে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ও এক বাংলাদেশি যুবক।

উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুরে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাঁর নাম মাসুদ মণ্ডল (৪১ বছর)। অভিযুক্তের বাড়ি থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ । ধৃত যুবকের নাম মেহেবুব হাসান রাসেল (রাহুল মণ্ডল) । বয়স তেইশের আশপাশে। বাংলাদেশের যশোর জেলার চৌগাছা আফরা গ্রামের বাসিন্দা সে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মেহেবুব ভারতীয় নাগরিক মাসুদকে বাবা পরিচয় দিয়ে এ দেশের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড বানিয়েছিল। দুই বছর আগে চোরা পথে ভারতে এসে মাসুদের বাড়িতে আশ্রয় নেয়। তবে কী কারণে মাসুদ এই বাংলাদেশি যুবককে নিজের ছেলে পরিচয় দিয়ে বাড়িতে রেখেছিল? সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত দু’জনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানা পুলিশ।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ