AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sodepur: মাঝরাত থেকে বিকল রেলগেট, সোদপুরে আটকে ট্রাক সহ বহু গাড়ি

Sodepur Station: রাত থেকে রেলগেট বিকল হয়ে যায়। রাতেই শুরু হয় মেরামতির কাজ। কিন্তু, সকাল হয়ে গেলেও সেই সমস্যার কোনও সমাধান হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

Sodepur: মাঝরাত থেকে বিকল রেলগেট, সোদপুরে আটকে ট্রাক সহ বহু গাড়ি
বিকল রেলগেটImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 9:26 AM
Share

সোদপুর: সাত সকালে বিভ্রাট। হয়রানির শিকার নিত্যযাত্রী থেকে পথচারীরা। সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বিপদে পড়েছেন তাঁরা। কারণ রেলগেট কাজ করছে না। ফলে রেল লাইন পেরিয়ে এপার-ওপার হতে পারছে না কোনও গাড়ি। বন্ধ গোটা রাস্তা। একের পর এক ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পথচারীদের অভিযোগ, এই ঘটনা একদিনের নয়, প্রায়শই এমন ঘটনা ঘটছে।

সোমবার রাত থেকেই কাজ করছে না ওই রেলগেট। ফলে সোদপুরের রুটে লোকাল ট্রেনগুলিও যাচ্ছে গতি কমিয়ে। আর রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে ব্যাপক যানজট। পানিহাটি, আগরপাড়ার মতো এলাকাতেও আটকে আছে গাড়ি। বিশেষ করে ট্রাকগুলি না যেতে পারায় সমস্যা বেড়েছে।

রাত থেকে রেলগেট বিকল হয়ে যায়। রাতেই শুরু হয় মেরামতির কাজ। কিন্তু, সকাল হয়ে গেলেও সেই সমস্যার কোনও সমাধান হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। অনেকেই স্কুলে, কলেজে বা অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। এক বাইক আরোহী বলেন, ‘বারবার এমন ঘটনা ঘটে। আর আমাদের সমস্যায় পড়তে হয়।’

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...