AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘৬ মাস অন্তর মন্ত্রীরা দেখে গেলে এমনটা হত না’, কেঁদে ফেললেন জমিহারা হরেকৃষ্ণ

Sandeshkhali: কর্ণখালির এই বাসিন্দার কথায়, প্রতিবাদ করায় রাতের অন্ধকারে বাবাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। হরেকৃষ্ণ দাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, শেখ শাহজাহানের ডেরায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল হরেকৃষ্ণকে। হাত-পা ভেঙে দেওয়া হয় তাঁর।

Sandeshkhali: '৬ মাস অন্তর মন্ত্রীরা দেখে গেলে এমনটা হত না', কেঁদে ফেললেন জমিহারা হরেকৃষ্ণ
অভিযোগকারী হরেকৃষ্ণ দাস। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 5:41 PM
Share

সন্দেশখালি: সন্দেশখালিজুড়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে এবং উঠছে। এবার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৬ বিঘা জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে। কর্ণখালি এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ দাস। তাঁর দাবি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জমি হাতাতে চেয়েছিলেন সন্দেশখালির ‘ত্রাস’রা। হরেকৃষ্ণ বলেন, বন্দুকের নলের সামনেও ঘাবড়াননি তাঁর বাবা, তিনি। প্রতিবাদ করেছিলেন। শনিবার দুই মন্ত্রী সন্দেশখালি যেতেই ছুটে যান হরেকৃষ্ণ। তাঁর আক্ষেপ, এই মন্ত্রীরা নিয়ম করে এলে এই দশা হতো না।

কর্ণখালির এই বাসিন্দার কথায়, প্রতিবাদ করায় রাতের অন্ধকারে বাবাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। হরেকৃষ্ণ দাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, শেখ শাহজাহানের ডেরায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল হরেকৃষ্ণকে। হাত-পা ভেঙে দেওয়া হয় তাঁর। অভিযোগ এখানেই শেষ নয়। অভিযোগ, মিথ্যা মামলা করে জেলেও ঢোকানো হয়।

শনিবার এলাকায় দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বোসকে সামনে পেয়ে নিজের বক্তব্য জানান হরেকৃষ্ণ। তাঁর কথায়, ভরসা থাকলেও না আচালে ভরসা পাচ্ছেন না। হরেকৃষ্ণ বলেন, “আমাদের চাষ করে চলে। বাবা সেই জমি দেবে না বলেছিল বলে হুমকি দেয়। এখন পুরোটা দখল করে নিয়ে জল ঢুকিয়ে দিয়েছে। বলেছিলাম বলে মেরে চারদিন থানায় ঢুকিয়ে দিয়েছিল। আমার ৬ বিঘা জমি কেড়ে নিয়েছে। আজ মন্ত্রীরা এলেন, আশ্বাস দিলেন ঠিকই। কিন্তু মন্ত্রীরা ৬ মাস অন্তর এসে দেখে গেলে এই দশা হতো না।”

Follow Us