Sandeshkhali: ‘আমার স্বামী মাল খায় না বলেই ওরা পথে নেমেছে’

Sandeshkhali: গ্রামবাসীদের দাবি, প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার গ্রামের আইসিডিএস সেন্টারের দেওয়াল ঘেঁষে গরুর গোয়াল এবং হাঁস মুরগির খামার তৈরি করেছে। যার জেরে স্কুলে মশা মাছির উপদ্রব বেড়েছে। দুর্গন্ধে পড়ুয়াদের স্কুলে যাওয়া কার্যত দায় হয়ে উঠেছে। অভিযোগ, এই সবের প্রতিবাদ করলে বা নিজেদের প্রাপ্য টাকা চাইলে তাঁদের ভয় দেখানো হত বলেও দাবি।

Sandeshkhali: আমার স্বামী মাল খায় না বলেই ওরা পথে নেমেছে
কনিকা সর্দারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 28, 2024 | 11:33 AM

বেড়মজুর: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বেড়মজুর। পথে নেমেছেন গ্রামের মহিলারা। একের পর এক তৃণমূল নেতাকে ‘টার্গেট’ করছেন তাঁরা। সোমবারের পর ফের মঙ্গলবার বিক্ষোভ শুরু হয়েছে বেড়মজুরের দাঙ্গাল পাড়া এলাকায়। সেখানে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বিরুদ্ধে জব কার্ড ও আবাসের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এল।

গ্রামবাসীদের দাবি, প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দার গ্রামের আইসিডিএস সেন্টারের দেওয়াল ঘেঁষে গরুর গোয়াল এবং হাঁস মুরগির খামার তৈরি করেছে। যার জেরে স্কুলে মশা মাছির উপদ্রব বেড়েছে। দুর্গন্ধে পড়ুয়াদের স্কুলে যাওয়া কার্যত দায় হয়ে উঠেছে। অভিযোগ, এই সবের প্রতিবাদ করলে বা নিজেদের প্রাপ্য টাকা চাইলে তাঁদের ভয় দেখানো হত বলেও দাবি।

আইসিডিএস সেন্টারের দেওয়াল লাগোয়া খাটালের কথা স্বীকারও করছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্ত্রী কনিকা সর্দার। তবে তাঁর দাবি, খাটাল তৈরি হয়েছে ঠিকই। তবে স্বামীর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ মিথ্যা। কনিকা সর্দার বলেন, “আমরা গ্রামের কারোর সঙ্গে তেমন একটা মিশি না। ওরা তো মাল খেয়ে পড়ে থাকে। শিক্ষিত পরিবেশে চলি আমরা। আমার স্বামী মাল-দুধ খায় না বলে এই সব বলছে। আসলে ওরা চায় তপনবাবু মাল-দুধ খেয়ে পড়ে থাকুন। তাই এইসব বলেছেন। তবে এটা ঠিক অঙ্গলওয়াড়ির পাশে আমার কটা মুরগি রেখেছিলাম। সেটা সরিয়ে নেব। আর জব কার্ডের টাকা? ওরা কাজ করলে তবে তো পাবে। কাজ না করলে পাব? এখনও জব কার্ডের টাকা ঘরে পড়ে রয়েছে।”

Follow Us