AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baduria News: মানুষ পাচারের অভিযোগ আবদুলের বিরুদ্ধে, পুলিশ ধরতে যেতেই হামলা সঙ্গীদের, তারপর…

বস্তুত, গত ১লা অগস্ট স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এলাকার মানুষ। তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ওই নাবালিকাকে। ওই নাবালিকা স্বরূপনগর থানার পুলিশকে জানিয়েছিল, তাকে অচৈতন্য করে আনা হয়েছে।

Baduria News: মানুষ পাচারের অভিযোগ আবদুলের বিরুদ্ধে, পুলিশ ধরতে যেতেই হামলা সঙ্গীদের, তারপর...
অভিযুক্ত যুবকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 10:15 AM
Share

বাদুড়িয়া: সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সময়ই হামলা। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত সহ পুলিশের উপর দুই হামলাকারী। ঘটনায় গ্রেফতার মোট তিনজন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার সরফরাজপুর গ্রামের ঘটনা।

রবিবার মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আবদুল কাইয়ুম নামে এক ব্যক্তিকে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেফতার করতে যায়। অভিযোগ, সেই সময় অভিযুক্তের অনুগামীরা পুলিশের কাজে বাধা দেয়। পুলিশকে ঘিরে ধরে হামলা চালানোর চেষ্টা করে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুরো এলাকা ঘিরে ফেলে। আবদুলকে গ্রেফতার করে এবং পুলিশ। এর উপর হামলার চেষ্টা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম, মুন্না গাজি ও আব্দুস সামাদ। এদের পাশাপাশি পুলিশের উপর হামালা চালানোর ঘটনার অভিযোগে অভিযুক্তদের খুঁজছে পুলিশ।

বস্তুত, গত ১লা অগস্ট স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এলাকার মানুষ। তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ওই নাবালিকাকে। ওই নাবালিকা স্বরূপনগর থানার পুলিশকে জানিয়েছিল, তাকে অচৈতন্য করে আনা হয়েছে। এবং তার যখন জ্ঞান ফেরে সে দেখে ভারতে। এরপর এই ঘটনার তদন্তে নেমে স্বরূপনগরের সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এই আবদুল কায়েমের নাম ঠিকানা জানতে পারি পুলিশ। সেই সূত্র ধরেই বাদুড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে যায়। তখনই এই ঘটনা ঘটে। ধৃতদের পুলিশি হেফাজতে পেতে বসিহাট মহকুমা আদালতে তোলা হবে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী