AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

R G Kar: বুধবার রাতে প্রেমিকার একটামাত্র ফোন! এতদিন পর আরজি কর কাণ্ডে আনল নয়া মোড়

R G Kar Case: সোমনাথের খোঁজ পেতে খড়দহ থানার পুলিশ  মেয়ে ও প্রেমিকার মোবাইল ফোন ট্রাক করে। ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট ওঁত পেতে থাকে।  বুধবার রাতে সোমনাথের প্রেমিকার মোবাইল ফোন ট্রাক করে সোমনাথ দে-কে হোটেল থেকে গ্রেফতার করে ব্যারাকপুর গোয়েন্দা পুলিশ।

R G Kar: বুধবার রাতে প্রেমিকার একটামাত্র ফোন! এতদিন পর আরজি কর কাণ্ডে আনল নয়া মোড়
পানিহাটি হাসপাতালে তিলোত্তমার দেহ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2026 | 11:46 AM
Share

উত্তর ২৪ পরগনা: যেদিন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন, সেদিনই আঁচ করেছিলেন। এরপর পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি… ভয় ধরায় আরও। তারপর থেকেই তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। গার্লফ্রেন্ডের ফোনটাই ধরিয়ে দিল সবটা! পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র মেয়ের মোবাইল ফোন আর গার্লফ্রেন্ডের মোবাইল ফোন ট্রাক করে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।

সোমনাথের খোঁজ পেতে খড়দহ থানার পুলিশ  মেয়ে ও প্রেমিকার মোবাইল ফোন ট্রাক করে। ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট ওঁত পেতে থাকে।  বুধবার রাতে সোমনাথের প্রেমিকার মোবাইল ফোন ট্রাক করে সোমনাথ দে-কে হোটেল থেকে গ্রেফতার করে ব্যারাকপুর গোয়েন্দা পুলিশ। এরপর হাতেনাতে তাকে গ্রেফতার করে। তাঁকে বেঙ্গালুরু আদালতে পেশ করা হয়।

Somnath Dey

গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান

দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন সোমনাথ। তদন্তকারীদের নজর এড়াতে বারবার মোবাইলের সিম বদলেছিলেন। এর আগে ওড়িশা,হায়দরাবাদ-সহ একাধিক জায়গায় তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ।অভিযোগ, আরজিকর হাসপাতাল থেকে দেহ পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি দাহ করার পেছনে মূল ভূমিকা ছিল সোমনাথ দে-র। তিলোত্তমার পরিবারের অভিযোগ, দেহের ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করানো হয় এবং প্রভাব খাটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়।

এর ঠিক আগেই এই মামলায় ওড়িশা থেকে গ্রেফতার হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। রাতেই সোমনাথ দে-কে বিমানে করে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে করে খড়দহ থানার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। যদিও বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি ধৃত প্রাক্তন চেয়ারম্যান।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা