SIR Bengal: গিয়েছিলেন শুনানিতে, সব নথি দেখিয়েছেন, তারপরও নাম বাদ গেল BLO-র

SIR: এরপর তিনি জানান,গতকাল (শনিবার) ভোটার তালিকা প্রকাশের পর তিনি দেখতে পান তাঁর ছোট ভাই সহ পরিবারের সকলের নাম রয়েছে ভোটার তালিকায়। শুধুমাত্র তাঁর নামের পাশে ডিলিট লেখা। গাফিলতির অভিযোগ তুলছেন তিনি।

SIR Bengal: গিয়েছিলেন শুনানিতে, সব নথি দেখিয়েছেন, তারপরও নাম বাদ গেল BLO-র
বিএলও-র নাম নেইImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 01, 2026 | 5:44 PM

উত্তর ২৪ পরগনা: চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই চলছে জায়গায়-জায়গায় বিক্ষোভ হয়েছে। বহুক্ষেত্রে দেখা যাচ্ছে খসড়া তালিকায় নাম ছিল, শুনানিতেও ডাক পাননি তারপরও চূড়ান্ত ভোটার তালিকায় ওঠেনি নাম। এবার নাম ওঠেনি বিএলও-র। উৎকন্ঠায় পরিবার।

উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়ার ১৭২ নম্বর পার্টের বাসিন্দা এবং ১৩২ নম্বর পাটের বিএলও দীপাঞ্জন বিশ্বাস। গতকাল ভোটার তালিকা প্রকাশের পর দেখতে পান তাঁর নাম ডিলিট দেখাচ্ছে। দীপঞ্জন বলেন,”আমি একজন বিএলও। আমার বাবা-মা, ঠাকুরদাদার ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। কিন্তু বাবার নামের বানান ভুলের কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমি এবং আমার ছোট ভাইকে শুনানিতে ডাকা হয়েছিল। আমরা শুনানিতে গিয়ে পর্যাপ্ত নথি দেখেছিলাম।”

এরপর তিনি জানান,গতকাল (শনিবার) ভোটার তালিকা প্রকাশের পর তিনি দেখতে পান তাঁর ছোট ভাই সহ পরিবারের সকলের নাম রয়েছে ভোটার তালিকায়। শুধুমাত্র তাঁর নামের পাশে ডিলিট লেখা। গাফিলতির অভিযোগ তুলছেন তিনি।

দীপাঞ্জনের বাবা দীপক বিশ্বাস জানান, “আমার দুই ছেলে শুনানিতে গিয়েছিল। ছোট ছেলের ভোট থাকলেও বড় ছেলের ভোট কেটে দিয়েছে। আমাদের পরিবারের সকলের ভোট আছে। শুধু বড় ছেলের ক্ষেত্রে এমনটা হল। এর পেছনে চক্রান্ত থাকতে পারে। ও স্কুল শিক্ষক। বিএলও ছিল। স্বাভাবিকভাবে ওর ভোট কেটে যাওয়ায়। দুচিন্তায় রয়েছি। রাতে ঘুমাতে পারিনি। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান করা হোক।”

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, “কী কারণে ভোট কাটা গেল এনুমারেশন ফর্ম দেখলে বোঝা যাবে। উনি যদি আবেদন করেন আমরা বিষটি ক্ষতিয়ে দেখব।”