AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একাধিক বাড়িতে আগুন, বোমায় ক্ষতবিক্ষত ১ যুবক! লকডাউনের আগের রাতেই রণক্ষেত্র ভাটপাড়া

ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় ব্যাপক বোমাবাজি। আহত হয়েছেন বেশ কয়েক জন।

একাধিক বাড়িতে আগুন, বোমায় ক্ষতবিক্ষত ১ যুবক! লকডাউনের আগের রাতেই রণক্ষেত্র ভাটপাড়া
নিজস্ব চিত্র
| Updated on: May 16, 2021 | 7:37 AM
Share

উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় ব্যাপক বোমাবাজি (Bombing)। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

ভোট উত্তরোত্তর সময় থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। শনিবার রাতে ভাটপাড়ার বারুইপাড়া এলাকায় ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি চলতে থাকে। স্থানীয়দের কথায়, রাত এগারোটার পর থেকে মুড়িমুড়কির মতো এলাকায় বোমা পড়তে থাকে।

এলাকারই দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বেপরোয়া ভাঙচুর চলে পরপর বেশ কয়েকটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ। বোমাবাজিতে গুরুতর আহন হন জাভেদ খান নামে বছর পঁয়ত্রিশের এক যুবক। শোনা যাচ্ছে, ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখনও মৃত্যুর খবরটি নিশ্চিত করে নি।

এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ টহল দিচ্ছে। উল্লেখ্য গত বুধবার রাতেও জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। রাত ২ টোর সময়ে আচমকাই দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়ে। গোটা পাড়া আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশের সামনেই অর্জুন সিং অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। এরপরই ক্ষুব্ধ অর্জুনের মুখে বিস্ফোরক কথা। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না!

নিজের লোকসভা এলাকায় সাতটি বিধানসভাতেই জয়ের টার্গেট করেছিলেন অর্জুন। আত্মবিশ্বাসের সুর লক্ষ্য করা গিয়েছে গণনার আগের দিন পর্যন্তও। কিন্তু দিনের শেষে হাতে ছিল শুধু ভাটপাড়া আর জগদ্দল। বাকি ৫টি বিধানসভাই তাঁর হাতছাড়া হয়েছে। সবুজ আবিরে কার্যত ধূলিসাৎ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়।

আরও পড়ুন: ‘লোকে এসে বলছে বাঁচার জন্য ধর্ম পরিবর্তন করে চাই’, বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের

বীজপুরেও হেরে গিয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। বারাকপুর, আমডাঙা, নৈহাটি, বীজপুরে জয়ী হয়েছে তৃণমূল। এমনকি নোয়াপাড়াও হাতছাড়া অর্জুনের। এদিকে, অর্জুন গড়ে কান পাতলে শোনা গিয়েছে, দাপুটের নেতার সাংগঠনিক ক্ষমতাই এখন প্রশ্নের মুখে। সব মিলিয়ে বিজেপি অন্দরে এখন জোর জল্পনা।

Follow Us