AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election Turnout Record: বৃষ্টি মাথায় দীর্ঘ লাইন, ইভিএম বিভ্রাটে সন্ধ্যার পরেও চলল ভোট

West Bengal Election 2026: ডোমজুড়ে আবার ইভিএম বিকল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় শয়ে শয়ে ভোটার। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ডাঁসপাড়া এলাকার কনভার্টে জুনিয়র বেসিক স্কুলের ৫৬ নম্বর বুথে যান্ত্রিক গোলযোগের জেরে ভোট প্রক্রিয়া দীর্ঘক্ষণ থমকে যায়। ঘটনার সূত্রপাত দুপুর ৩টে নাগাদ।

West Bengal Election Turnout Record: বৃষ্টি মাথায় দীর্ঘ লাইন, ইভিএম বিভ্রাটে সন্ধ্যার পরেও চলল ভোট
সন্ধ্যার পরেও লাইনে ভোটার Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2026 | 9:39 PM
Share

বর্ধমান ও হাওড়া: সর্বকালের সেরা রেকর্ড তৈরি হয়েছিল প্রথম দফায়। দ্বিতীয় দফাতেও যেন ভোটের জোয়ার অব্যাহত। ফের আরও এক রেকর্ড। যার ফলে, স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের নজির গড়ে ফেলল বাংলা। বিকেল ৫টার মধ্যে ছাপিয়ে গিয়েছিল ৯০ শতাংশের গণ্ডি। সন্ধ্যা ৭টা ৪৫ পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। যদিও সন্ধ্যাতেও ভোটদানের জন্য লম্বা লাইন দেখা গেল একাধিক জায়গায়। বর্ধমান দক্ষিণেই তো সন্ধ্যা নামলেও ফুরোয়নি লাইন, সঙ্গী আবার ঝড়-বৃষ্টি। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাণীপীঠ বালিকা বিদ্যালয়ের ২৯৮ ও ২৯৯ নম্বর বুথে ধরা পড়ল সেই ছবি। 

ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭টা বেজে গেলেও কয়েক’শ ভোটার তখনও লাইনে দাঁড়িয়ে। এরই মধ্যে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেকেই আবার ক্ষোভ উগরে দেন। ভোটারদের অভিযোগ, ভোটগ্রহণের গতি অত্যন্ত ধীর। তাঁরা বলছেন, এক একজন ভোটারকে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরেই মিলছে ভোটদানের সুযোগ। 

অন্যদিকে ডোমজুড়ে আবার ইভিএম বিকল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় শয়ে শয়ে ভোটার। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ডাঁসপাড়া এলাকার কনভার্টে জুনিয়র বেসিক স্কুলের ৫৬ নম্বর বুথে যান্ত্রিক গোলযোগের জেরে ভোট প্রক্রিয়া দীর্ঘক্ষণ থমকে যায়। ঘটনার সূত্রপাত দুপুর ৩টে নাগাদ। ওই সময় আচমকাই বুথের ইভিএমটি বিকল হয়ে যায় বলে খবর। শুরু হয় ভোগান্তি। নতুন ইভিএম এসে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে যায়। সন্ধ্যা নামলেও বুথের বাইরে দেখা যায় কয়েক’শ মানুষের লম্বা লাইন। ভোটারদের অভিযোগ, দীর্ঘক্ষণ মেশিন বন্ধ থাকায় লাইনের দৈর্ঘ্য বাড়তেই থাকল। কেউ দু’ঘণ্টা, কেউ বা তারও বেশি সময় ধরে ভোট দেওয়ার অপেক্ষায় থাকলেন।

Follow Us