AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Parganas: টোটো থেকে নামিয়ে তরুণীকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি; অভিযুক্ত তৃণমূল উপপ্রধানের ভাই

Woman beaten: আক্রান্ত তরুণীর নাম সাবিনা খাতুন। বয়স ২৭ বছর। সাবিনার দাবি, তাঁর স্বামী বছর দুই আগে এক মহিলার সঙ্গে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন। তাঁকে এবং তাঁর পাঁচ বছরের শিশুর কোনও খরচ স্বামী কিংবা শ্বশুরবাড়ির কেউ দেন না। তিনি নিজে উপার্জন করে ছেলের পড়াশোনা এবং দু'জনের জীবনযাপন করেন। স্বামী চলে যাওয়ার পর থেকে শ্বশুর, শাশুড়ি তাঁর উপর অত্যাচার করেন বলে অভিযোগ। এদিনও তাঁকে মারধর করা হয়।

North 24 Parganas: টোটো থেকে নামিয়ে তরুণীকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি; অভিযুক্ত তৃণমূল উপপ্রধানের ভাই
কী বলছেন আক্রান্ত মহিলা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 11, 2026 | 3:24 PM
Share

দেগঙ্গা: টোটো থেকে নামিয়ে এক তরুণীকে বেধড়ক মারধর করা হচ্ছে। রাস্তায় ফেলে মুখেও লাথি মারা হল। দু-একজন থামানোর চেষ্টা করলেন। কিন্তু, তাঁদের সরিয়ে ওই তরুণীকে ফের মারধর করা হল। পাশে কেঁদে চলেছে একটি শিশু। এমনই একটি মর্মান্তিক ভিডিয়ো সামনে এল। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার। আর ওই তরুণীকে যিনি মারছেন, তিনি তৃণমূলের উপপ্রধানের ভাই। সম্পর্কে ওই তরুণীর নন্দাই তিনি। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। আক্রান্ত তরুণীর অভিযোগ, গলায় ওড়না পেঁচিয়েও তাঁকে খুনের চেষ্টা করেছিলেন ননদ ও নন্দাই।

ঘটনাস্থল দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকা। আক্রান্ত তরুণীর নাম সাবিনা খাতুন। বয়স ২৭ বছর। সাবিনার দাবি, তাঁর স্বামী বছর দুই আগে এক মহিলার সঙ্গে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন। তাঁকে এবং তাঁর পাঁচ বছরের শিশুর কোনও খরচ স্বামী কিংবা শ্বশুরবাড়ির কেউ দেন না। তিনি নিজে উপার্জন করে ছেলের পড়াশোনা এবং দু’জনের জীবনযাপন করেন। স্বামী চলে যাওয়ার পর থেকে শ্বশুর, শাশুড়ি তাঁর উপর অত্যাচার করেন বলে অভিযোগ। এদিনও তাঁকে মারধর করা হয়। অত্যাচার সহ্য করতে না পেরে সাবিনা ছেলেকে নিয়ে একটি টোটোতে চেপে থানায় লিখিত অভিযোগ করতে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সাবিনার শাশুড়ি সেকথা তাঁর মেয়ে ও জামাইকে জানান। এরপরই সাবিনার ননদ ও নন্দাই পাপ্পু রাস্তায় টোটো থামান। টোটো থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন সাবিনাকে। তারপরই শুরু হয় এলোপাথাড়ি মারধর। রাস্তায় ফেলে বুট দিয়ে মুখেও লাথি মারেন পাপ্পু। অভিযোগ, গলায় ওড়না পেঁচিয়ে তরুণীকে খুনের চেষ্টা করেন ননদ ও নন্দাই। ঘটনায় ভয় পেয়ে কাঁদতে থাকে শিশুটি।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেগঙ্গা থানায় ননদ, নন্দাই সহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, পাপ্পু সম্পর্কে চাঁপাতলা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান হুমার ভাই। সেজন্যই কি পাপ্পু রাস্তায় ফেলে তরুণীকে মারার সাহস পেলেন কি না, সেই প্রশ্ন উঠছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!