Konnagar News: ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ মৃত্যু বৃদ্ধের
বিকেল চারটে নাগাদ ভোট দিতে যান বৃদ্ধ। জানা যাচ্ছে, তিনি ওই ওয়ার্ড এলাকায় ভোটদান কেন্দ্র বিবেকানন্দ প্রাইমারি স্কুলে গিয়েছিলেন ভোট দিতে যাওয়ার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই হঠাৎই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কোন্নগর: ভোট দিতে গিয়ে মর্মান্তিক ঘটনা। ভোটের লাইনে দাঁড়িয়েই চলে গেল প্রাণ। আচমকা অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। আর তারপরই ঘটে যায় অঘটন। হুগলির কোন্নগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নিউ পার্ক এলাকার ঘটনা। সেখানে মেয়ে জামাই এর সঙ্গে বসবাস করতেন জ্যোতি রানি দাস (৬৫)।
বিকেল চারটে নাগাদ ভোট দিতে যান বৃদ্ধ। জানা যাচ্ছে, তিনি ওই ওয়ার্ড এলাকায় ভোটদান কেন্দ্র বিবেকানন্দ প্রাইমারি স্কুলে গিয়েছিলেন ভোট দিতে যাওয়ার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই হঠাৎই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর সেরিব্রাল স্ট্রোক হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন ডাক্তারবাবুরা। মৃতদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। আগামিকাল শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ময়না তদন্ত হবে। তারপর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গণতন্ত্রের উৎসবে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।