AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: ১ লক্ষ টাকায় শিশু কেনাবেচার অভিযোগ, আসানসোলের দম্পতি সহ ধৃত ৩

​উদ্ধার হওয়া শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, শিশুটির প্রকৃত বাবা-মায়ের পরিচয় উদ্ধার এবং এই মানব পাচার চক্রের পেছনে অন্য কারও হাত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Asansol: ১ লক্ষ টাকায় শিশু কেনাবেচার অভিযোগ, আসানসোলের দম্পতি সহ ধৃত ৩
আসানসোল গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 6:08 PM
Share

আসানসোল: বেআইনিভাবে এক লক্ষ টাকার বিনিময়ে শিশুপুত্র কেনাবেচার অভিযোগ। আসানসোলে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আসানসোল উত্তর ধাদকার লালবাংলো এলাকার বাসিন্দা তথা রাজ্য সরকারের রেশন ডিলার বিনোদ কুমার গুপ্তা ও তাঁর স্ত্রী বাবিতা গুপ্তা এবং মধ্যস্থতাকারী অশোক ভওয়ালকা। আসানসোল উত্তর থানার পুলিশ আজ ধৃতদের আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

​পুলিশ সূত্রে খবর, ই-মেলের মাধ্যমে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে উত্তর ধাদকা এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় মাত্র দুই মাস ১৩ দিনের ওই শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি শিশুটিকে নিজেদের সন্তান বলে দাবি করেন। তবে তদন্তে জানা যায় যে নির্ধারিত দত্তক আইন অমান্য করে বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোম থেকে টাকা দিয়ে শিশুটিকে আনা হয়েছিল। এমনকি ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগও উঠেছে।

Follow Us