AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moumita Biswas: ‘মাথায় হেলমেট নেই কেন? কিছু হলে কী হবে?’ পুজোর সময় রাস্তায় নেমে দিনভর ট্রাফিক সামলালেন মন্ত্রী, সাবধান করলেন বাইক আরোহীদের

MLA Moumita Biswas in Bardhaman: ট্রাফিক পুলিশের পাশে মন্ত্রীকে এভাবে রাস্তায় নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখে স্বাভাবিকভাবেই কিছুটা চমকে যান পথচলতি মানুষজন। পুজোর আনন্দের মধ্যেও যাতে বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় স্টিয়ারিং ধরা কিংবা হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে দুর্ঘটনা না ঘটে, সেই বার্তাই দিতে চেয়েছেন মন্ত্রী।

Moumita Biswas: 'মাথায় হেলমেট নেই কেন? কিছু হলে কী হবে?' পুজোর সময় রাস্তায় নেমে দিনভর ট্রাফিক সামলালেন মন্ত্রী, সাবধান করলেন বাইক আরোহীদের
হেলমেট পরার পরামর্শ মন্ত্রীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2026 | 1:43 PM
Share

বর্ধমান: পুজোর ভিড়ে বেপরোয়া যান চলাচল রুখতে এবার রাস্তায় নামলেন খোদ রাজ্যের প্রতিমন্ত্রী। সপ্তমীতে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক সামলাতে দেখা গেল বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রকে (Moumita Biswas Mitra)। কখনও হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার নির্দেশ, কখনও আবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালক ও আরোহীদের পুলিশের হাতে তুলে দেওয়া- সব মিলিয়ে পুজোর রাতে অন্য মেজাজে দেখা গেল মন্ত্রীকে।

 দিনভর ট্রাফিক সামলালেন মন্ত্রী

সপ্তমীর দুপুর থেকে রাত পর্যন্ত বর্ধমান শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে নজর দেন তিনি। কখনও মন্ত্রীকে দেখা গেল শাড়িতে, কখনও ক্যাজুয়াল কুর্তিতে। রাস্তায় ঠায় দাঁড়িয়ে সবটা নজরদারি করেন তিনি। হেলমেট ছাড়া বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার নির্দেশ দেন। বাইক থামিয়ে তাঁকে প্রশ্ন করতে শোনা যায়, কেন হেলমেট নেই মাথায়? একটা কিছু হয়ে গেলে কী হবে? শুধু তাই নয়, এই নিয়ম না মানলে জরিমানার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন। অন্যদিকে, মদ্যপ অবস্থায় চারচাকা চালানোর অভিযোগে কয়েকজন চালক ও আরোহীকে সটান থানায় পাঠানোর ব্যবস্থা করেন। স্পষ্ট নির্দেশ দেন, মদ-গাঁজা সব বন্ধ করতে হবে।

ট্রাফিক পুলিশের পাশে মন্ত্রীকে এভাবে রাস্তায় নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখে স্বাভাবিকভাবেই কিছুটা চমকে যান পথচলতি মানুষজন। পুজোর আনন্দের মধ্যেও যাতে বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় স্টিয়ারিং ধরা কিংবা হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে দুর্ঘটনা না ঘটে, সেই বার্তাই দিতে চেয়েছেন মন্ত্রী।

Follow Us