AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur money recover: পূর্ব মেদিনীপুরে ২ কোটির পর এবার দুর্গাপুর থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ। অভিযুক্তদের নাম, গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা বিহারের পটনার বাসিন্দা। অন্ডাল জিআরপি (GRP) ধৃতদের আসানসোল আদালতে পাঠিয়েছে।

Durgapur money recover: পূর্ব মেদিনীপুরে ২ কোটির পর এবার দুর্গাপুর থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার
ভোটের আগে টাকা উদ্ধার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 18, 2026 | 7:45 PM
Share

দুর্গাপুর: ভোটের আগে জায়গা-জায়গা থেকে উদ্ধার হচ্ছে টাকা। কলকাতায় (Kolkata) আগেই লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার আবার পূর্ব মেদিনীপুর (purba medinipur) থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এই আবহের মধ্যে এবার দুই ট্রেনযাত্রীর কাছ থেকে উদ্ধার ৪৯.৯৫ লক্ষ টাকা। গ্রেফতার দু’জনকে তোলা হল আসানসোল আদালতে।

জানা যাচ্ছে, শুক্রবার পাটনা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস দুর্গাপুর স্টেশনে যাচ্ছিল। সেই সময় দুর্গাপুর স্টেশন যাচ্ছিলেন দুই যাত্রী। তাঁদেরই চলাফেরায় সন্দহ হয়। জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ। এরপরই তল্লাশি চালিয়ে তাঁদের কাছে নগদ ৪৯.৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় দু’জনকেই গ্রেফতার করে রেল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ। অভিযুক্তদের নাম, গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা বিহারের পটনার বাসিন্দা। অন্ডাল জিআরপি (GRP) ধৃতদের আসানসোল আদালতে পাঠিয়েছে। প্রসঙ্গত, শুক্রবারও ময়নায় উদ্ধার হয়েছে টাকা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নন্দকুমার থানার নিকাশি বাজার এলাকা থেকে একটি গাড়ি থেকে প্রথমে এক কোটি টাকা উদ্ধার হয়। শুধু তাই নয়, সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ টি বেআইনি আগ্নেয়াস্ত্র। ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বস্তুত, সব মিলিয়ে মোট ২ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। এরপর ট্রেন থেকে উদ্ধার হয়েছে টাকা।

Follow Us