AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: প্লাস্টিকের ব্যাগে আলু! খুবই সাধারণ বিষয়, কিন্তু তাতেই বড় চক্রের পর্দাফাঁস পুলিশের

Asansol: উপরে প্লাস্টিক ঢাকা। চালানে লেখা প্লাস্টিক ব্যাগ। ভেতরে পাওয়া গেল ৫১০ ব্যাগ আলু। চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। আলুগুলি পাণ্ডুয়া থেকে বিহারের গয়া জেলা যাচ্ছিল বলে খবর।

Asansol: প্লাস্টিকের ব্যাগে আলু! খুবই সাধারণ বিষয়, কিন্তু তাতেই বড় চক্রের পর্দাফাঁস পুলিশের
আলু পাচারের চেষ্টাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 9:17 AM
Share

আসানসোল : উদ্দেশ্য ভিন রাজ্যে আলু পাচার। কড়া নজরদারি এড়াতে প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা। তবে সেই চেষ্টা ব্যর্থ হল আলু পাচারকারীদের। ৫১০ ব্যাগ আলু ধরা পড়ল বাংলা ঝাড়খণ্ড সীমানায়। তবে এবার রুট বদল। ১৯ নম্বর জাতীয় সড়ক নয়। বারাবনি ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরান্ডি ব্রিজ দিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল। তার আগে বারাবনি থানার পুলিশ ধরে ফেলে। তবে এই বিষয়টি পুলিশের নজর এড়িয়ে, হচ্ছিল।

উপরে প্লাস্টিক ঢাকা। চালানে লেখা প্লাস্টিক ব্যাগ। ভেতরে পাওয়া গেল ৫১০ ব্যাগ আলু। চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। আলুগুলি পাণ্ডুয়া থেকে বিহারের গয়া জেলা যাচ্ছিল বলে খবর। এই ঘটনার পর আরও সতর্ক হল আসানসোল দুর্গাপুর পুলিশ।

বাংলার বাজারে কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না আলু। টাস্ক ফোর্স বারেবারে অভিযান চালিয়েছে বাজারে। দেখা গিয়েছে, এক একটা বাজারে, এক এক দামে বিকিয়েছে আলু। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসের ২২ তারিখ টাস্ক ফোর্সের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত আলু রফতানি করা যাবে না। কিন্তু তারপরও যে গোপনে আলু পাচার চলছে, এদিন তারই প্রমাণ মিলল।

সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
দোরগোড়ায় ভোট, তৃণমূলের ব্লক সভাপতি আর বিধায়কের মধ্যে কী চলছে রায়নায়?
দোরগোড়ায় ভোট, তৃণমূলের ব্লক সভাপতি আর বিধায়কের মধ্যে কী চলছে রায়নায়?
বাংলার বাড়ির টাকা কোথায় যাচ্ছে? শোরগোল মালদহে
বাংলার বাড়ির টাকা কোথায় যাচ্ছে? শোরগোল মালদহে
মায়ের চোখ বিক্রির অভিযোগে ধৃত, জামিন পেয়ে কী বলছেন ছেলে?
মায়ের চোখ বিক্রির অভিযোগে ধৃত, জামিন পেয়ে কী বলছেন ছেলে?
ভোটারকে টুকরো টুকরো করে কেটে খুন, ধৃত BLO, কারণ খুঁজছে পুলিশ
ভোটারকে টুকরো টুকরো করে কেটে খুন, ধৃত BLO, কারণ খুঁজছে পুলিশ
শুনানিতে গরহাজির ৬ লক্ষ ২৫ হাজার, কত নাম বাদ যাবে চূড়ান্ত তালিকায়?
শুনানিতে গরহাজির ৬ লক্ষ ২৫ হাজার, কত নাম বাদ যাবে চূড়ান্ত তালিকায়?
ইমাম-মোয়াজ্জেম ভাতা নিয়ে রাজ্যকে তোপ অধীরের
ইমাম-মোয়াজ্জেম ভাতা নিয়ে রাজ্যকে তোপ অধীরের
ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের যোগ দিলেন তৃণমূলে
ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের যোগ দিলেন তৃণমূলে