AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: কয়লাখনিতে বিস্ফোরণ, ফাটল পরপর বাড়িতে

ECL: ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলন হচ্ছিল। যার জন্য বিস্ফোরণের জেরে কম্পন অনুভূত হয় বাড়িতে। এমনকী, বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

Asansol: কয়লাখনিতে বিস্ফোরণ, ফাটল পরপর বাড়িতে
আসানসোলে বাড়িতে ফাটল Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 31, 2025 | 7:52 PM
Share

আসানসোল: ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়ল বাড়ির সীমানার পাঁচিল। এমনই অভিযোগ তুললেন ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা। জামুরিয়ায় ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল খোলামুখ খনির ঘটনা।

ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলন হচ্ছিল। যার জন্য বিস্ফোরণের জেরে কম্পন অনুভূত হয় বাড়িতে। এমনকী, বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে এবারেরও বিস্ফোরণের জেরে বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ইসিএলের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি, পুনরায় যাতে এই ধরনের না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনকী, কয়লাখনিতে বিস্ফোরণ বন্ধের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী বিশ্বজিৎ দাস বলেন, “ওরা ওইখানে বিস্ফোরণ ঘটাচ্ছে। যার কারণে ঘর-বাড়িতে কম্পন হচ্ছে। এই বিষয়ে বহুবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিত দিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করছে। তারপর  আবার যে কে সেই একই কাজ করছে। বেশি-বেশি বারুদ ফাটানো হচ্ছে। এই এলাকার প্রায় পঞ্চাশটি ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?