AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Accident Footage: বাস আর পুলকারের মাঝে পিষে গেলেন পথচারী, CCTV ফুটেজ দেখে শিউরে উঠছে আসানসোলবাসী

পুলকারে থাকা সাত ছাত্রীর মধ্যে তিন স্কুলছাত্রী জখম হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রীদের। প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘাতক বাসটি আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। 

Asansol Accident Footage: বাস আর পুলকারের মাঝে পিষে গেলেন পথচারী, CCTV ফুটেজ দেখে শিউরে উঠছে আসানসোলবাসী
আসানসোলের দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 12:39 PM
Share

আসানসোল: ফের এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার স্কুল পড়ুয়ার। আর এবার আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল আসানসোলে। দ্রুতগতির মিনিবাস পিষে দিল এক ব্যক্তিকে। ইতিমধ্য়েই সামনে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।

আসানসোলের মুর্গাসোলে এদিনও একটি স্কুলগাড়িতে ধাক্কা মারে একটি মিনি বাস। আর ওই স্কুল গাড়ি আর বাসের মাঝে পড়ে পিষে যান এক পথচারী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জিটি রোডে মুর্গাসোল্ এলাকার এক পোশাকের শোরুমের সামনে।

সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ শনিবার সামনে আসতেই শিউরে উঠছেন এলাকাবাসী। ​ফুটেজে দেখা যাচ্ছে, মুর্গাসোল এলাকায় রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুজন। আচমকা পিছন থেকে একটি বেপরোয়া মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

তবে মিনিবাসের এই গতি সেখানেই থামেনি। গতি এতটাই তীব্র ছিল যে পথচারীকে পিষে দিয়ে বাসটি সোজা সামনের দিকে এগিয়ে যায়। সামনে দাঁড়িয়ে ছিল কলকাতা গার্লস হাই স্কুলের ছাত্রী বোঝাই একটি মারুতি ওমনি পুলকার। সেটিকে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসের অভিঘাত স্কুলভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি প্রায় ২০ মিটার হিঁচড়ে নিয়ে যায় পুলকারটিকে।

পুলকারে থাকা সাত ছাত্রীর মধ্যে তিন স্কুলছাত্রী জখম হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রীদের। প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘাতক বাসটি আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর