AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: ‘বাবাও জানেন না সবটা, ডাক্তারদের মুখ খুলতে বারণ করা হয়েছে’, দুর্গাপুরকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari On Durgapur Case: শুভেন্দু বলেন, "আমরা খুবই উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে। কারণ বাবাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উনি শুনে শুনেই কাজ করছে। মেডিক্যাল রিপোর্ট হ্যান্ডওভার হয়নি। গোটা বিষয়টি ঘোলাটে। আমি চেয়েছিলাম, চিকিৎসা কোন পদ্ধতিতে এগোচ্ছে, কী কী খুঁজে পেয়েছেন,  সেগুলো জানা জরুরি ছিল।" তাঁর কথায়, "তিলোত্তমার পর এটা আরও মর্মান্তিক বিষয়।"

Durgapur: 'বাবাও জানেন না সবটা, ডাক্তারদের মুখ খুলতে বারণ করা হয়েছে', দুর্গাপুরকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু
দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2025 | 6:02 PM
Share

দুর্গাপুর: দুর্গাপুরের নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া। শুভেন্দু সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যান। নির্যাতিতার শারীরিক অবস্থার সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা তাঁর সঙ্গে কথা না বলার ক্ষোভ উগরে দেন শুভেন্দু। পরে সাংবাদিক বৈঠক করেন। এমনকি তাঁর অভিযোগ, নির্যাতিতার বাবাকেও চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য খোলাখুলিভাবে জানানো হচ্ছে না।

শুভেন্দু বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে। কারণ বাবাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উনি শুনে শুনেই কাজ করছে। মেডিক্যাল রিপোর্ট হ্যান্ডওভার হয়নি। গোটা বিষয়টি ঘোলাটে। আমি চেয়েছিলাম, চিকিৎসা কোন পদ্ধতিতে এগোচ্ছে, কী কী খুঁজে পেয়েছেন,  সেগুলো জানা জরুরি ছিল।” তাঁর কথায়, “তিলোত্তমার পর এটা আরও মর্মান্তিক বিষয়।”

সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন,  “গ্রেফতারি, শাস্তির আগেও আমি যেটা চেয়েছিলাম, মেয়েটা কেমন আছে, ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যাতে মুখ খুলতে না। আমার কাছে তো নাই-, জাতীয় মহিলা কমিশন আসছে, তাঁদের কাছে যেন মুখ না খোলে। ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ, যদি মুখ খোলেন, চাকরি চলে যাবে।”

যদিও শুভেন্দুর এই অভিযোগের পরই অবশ্য নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট সামনে আসে। মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত রয়েছে। হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। মেডিক্যাল রিপোর্টে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ করা হয়েছে। TV9 বাংলার হাতে এসেছে দুর্গাপুরের নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। শুভেন্দু জানিয়েছেন, নির্যাতিতার বাবা-মা তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে চাইছেন। সেই ব্যাপারের চিকিৎসকদের পরামর্শের প্রয়োজন রয়েছে বলে জানালেন শুভেন্দু।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?