AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jitendra Tewari: একটাই শব্দ! জিতেন্দ্র গতি রুদ্ধ করল পুলিশ

Jitendra Tewari: যা নিয়ে সদুত্তর দিতে পারেননি পাণ্ডবেশ্বর ব্লকের যুগ্ম বিডিও তথা ম্যাজিস্ট্রেট। জিতেন্দ্র তিওয়ারি তাঁকে যখন জিজ্ঞাসা করেন, কোথায় লেখা রয়েছে তিনি যেতে পারবেন না? এখানে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। ওই কনস্টিটিউন্সির ভোটার হিসাবে তিনি যেখানে খুশি যেতে পারবেন।

Jitendra Tewari: একটাই শব্দ! জিতেন্দ্র গতি রুদ্ধ করল পুলিশ
আসানসোলে বাধার মুখে জিতেন্দ্র তিওয়ারিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 13, 2024 | 3:46 PM
Share

আসানসোল: গাড়ির অনুমতিপত্র নিয়ে পাণ্ডবেশ্বরে প্রবেশের অনুমতি মিলল না জিতেন্দ্র তিওয়ারির। প্রায় দু’ঘণ্টা হরিপুর মোড়ে আটকে থাকার পর আসানসোল ফিরে যাচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানালেন, তৃণমূলের দলদাস হয়ে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে আটকেছে।  মূলত একটা শব্দ এক্ষেত্রে রীতিমতো ধন্দ তৈরি করল। ‘কনস্টিটিউন্সি’। নির্বাচন কমিশনের নিয়মবিধিতে লেখা রয়েছে কনস্টিটিউন্সিতে ভোটার হতে হবে, নির্বাচনী এজেন্ট হতে হবে তাহলেই তিনি সেই এলাকায় প্রবেশ করতে পারবেন। তবে সেটা বিধানসভার না লোকসভার সেই বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই ওই নিয়ম-বিধিতে।

যা নিয়ে সদুত্তর দিতে পারেননি পাণ্ডবেশ্বর ব্লকের যুগ্ম বিডিও তথা ম্যাজিস্ট্রেট। জিতেন্দ্র তিওয়ারি তাঁকে যখন জিজ্ঞাসা করেন, কোথায় লেখা রয়েছে তিনি যেতে পারবেন না? এখানে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। ওই কনস্টিটিউন্সির ভোটার হিসাবে তিনি যেখানে খুশি যেতে পারবেন।

বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান যুগ্ম বিডিও। তারপরও পুলিশ এবং যুগ্ম বিডিও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় প্রায় দু’ঘণ্টা আটকে থাকেন জিতেন্দ্র। তারপর তিনি ফিরে যান। জিতেন্দ্র তিওয়ারি বলেন, “পুলিশের তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই এই ধরনের কাজ করছে।”

Follow Us