AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol CPIM: সিপিএম প্রার্থী একাই দাপাচ্ছেন ময়দানে, আসানসোলে তৃণমূল-বিজেপির প্রার্থী কোথায়?

Asansol Loksabha: জাহানারা খান চুটিয়ে প্রচার করছেন এই বাজারে। আর বলছেন, গত দশ বছর ধরে বাইরের তারকা এনে এখানে সাংসদ করে বসিয়ে দেওয়া হয়েছে। মানুষ কি সেই সাংসদের মুখ দেখতে পেয়েছেন? সোমবার রানিগঞ্জের সিয়ারসোলে বিভিন্ন গলি গলিতে প্রচার করেন জাহানারা খান। সঙ্গে ছিলেন রাজ্যের মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনীকা ঘোষ, প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা বংশগোপাল চৌধুরীও।

Asansol CPIM: সিপিএম প্রার্থী একাই দাপাচ্ছেন ময়দানে, আসানসোলে তৃণমূল-বিজেপির প্রার্থী কোথায়?
সিপিএমের জাহানারা খান। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 6:55 AM
Share

আসানসোল: তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছে ঠিকই। তবে প্রার্থী এখনও প্রচারে নেই। বিজেপিও প্রার্থীর নাম ঘোষণা করেছিল। তবে নাম ঘোষণার পরদিনই বলেন, তিনি ভোটে লড়বেন না। তাই আপাতত ভোটের আসানসোলে ভোটাররা শুধু সিপিএমের প্রার্থীরই মুখ দেখতে পাচ্ছেন। বাড়ি বাড়ি ঘুরে প্রচার থেকে কর্মিসভা—ময়দানে শুধুই সিপিএম প্রার্থী।

আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএমের শ্রমিক নেত্রী জাহানারা খান বামেদের মুখ। তৃণমূল প্রার্থী করেছে ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহাকে। বিজেপি ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করলেও রণে ভঙ্গ দিয়েছেন শুরুতেই। প্রথমে এক্স হ্যান্ডেলে পবন লিখেছিলেন, ভোটে লড়বেন না। পরে বলেন, ভোটে লড়বেন। তবে সেটা আসানসোল কি না তা আর বলেননি।

জাহানারা খান চুটিয়ে প্রচার করছেন এই বাজারে। আর বলছেন, গত দশ বছর ধরে বাইরের তারকা এনে এখানে সাংসদ করে বসিয়ে দেওয়া হয়েছে। মানুষ কি সেই সাংসদের মুখ দেখতে পেয়েছেন? সোমবার রানিগঞ্জের সিয়ারসোলে বিভিন্ন গলি গলিতে প্রচার করেন জাহানারা খান। সঙ্গে ছিলেন রাজ্যের মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনীকা ঘোষ, প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা বংশগোপাল চৌধুরীও।

এর আগে বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ছিলেন। তারপর উপনির্বাচনে সাংসদ হন শত্রুঘ্ন সিনহা। বামেদের অভিযোগ, এখানকার মানুষ তাঁদের ভোট দিয়ে সংসদে পাঠালেও পরিবর্তে মানুষ কিছুই পাননি। আসানসোলের কথা একবারও সাংসদে গিয়ে বলেননি কেউ। উল্টে ১০ বছরে একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ বামেদের। জাহানারা খান বলেন, যেকোনও পরিস্থিতিতে লাল ঝান্ডাই থাকে মেহনতি মজদুরদের স্বার্থরক্ষায়।

সপ্তাহের প্রথম দিনে সিপিএম প্রার্থী রানীগঞ্জে ছিলেন প্রচারের ময়দানে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা এখনো আসেননি আসানসোলে। অন্যদিকে বিজেপির প্রার্থীও ঘোষণা হয়নি। ফলে সবদিক দিয়ে প্রচারে এগিয়ে সিপিএম। সিপিএম প্রার্থী জাহানারা খান সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি করছেন। সারাদিন উপোস করছেন এবং প্রচারের মধ্যেই তিনি রোজা খুলছেন। তারপর রাতে ফের প্রচারে বেরিয়ে পড়েছেন।

Follow Us
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল