AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol news: যুদ্ধের আঁচ এবার বাংলার হাসপাতালে, রোগীরা কী করবেন এবার?

Asasnol: তিনবেলা খাবার সরবরাহের জন্য রোগী পিছু ৫৬ টাকা দেওয়া হয়। ফলে ক্রমবর্ধমান গ্যাসের দাম বৃদ্ধি ও অপ্রতুলতায় এই টাকায় পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব। এই উদ্বেগের কথা হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ হেন পরিস্থিতিতে পরিষেবা চালিয়ে যেতে হলে বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে হচ্ছে।

Asansol news: যুদ্ধের আঁচ এবার বাংলার হাসপাতালে, রোগীরা কী করবেন এবার?
হাসপাতালের রান্নাঘরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 5:28 PM
Share

আসানসোল: মধ্য প্রাচ্যে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি, ততই মহার্ঘ্য হচ্ছে রান্নার গ্যাস। এই অবস্থায় রোগীর খাবারের পাতে আর কতদিন জোগান দেওয়া সম্ভব এই আশঙ্কায় ভুগছে খাবার সরবরহের কাজে যুক্ত আসানসোল জেলা হাসপাতালের ঠিকা সংস্থাটি।

আসানসোল জেলা হাসপাতালে দৈনিক গড়ে সাতশো রোগীর খাবার রান্না করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত তিনবেলা খাবার দেওয়া হয়। এই রান্নার জন্য প্রতিদিন ২১ কেজির একটি করে গ্যাস সিলিন্ডার খরচ হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে প্রতি সিলিন্ডার পিছু ১১৪ টাকা করে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ঠিকাসংস্থাকে। এই ক্ষতি স্বীকার করেও কাজ চলে যাচ্ছিল। কিন্তু সমস্যা দেখা দিয়েছে, গ্যাসের অমিল নিয়ে। এজেন্সি থেকে জানা গিয়েছে, গ্যাসের জোগানে টান পড়ছে। বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কম হচ্ছে। সিলিন্ডার পিছু দাম আরও কিছু বাড়তে পারে। সেক্ষেত্রে রোগীদের পাতে খবারের জোগানের টান পড়া স্বাভাবিক। গুণমানও বজায় রাখা যাবে না।

তিনবেলা খাবার সরবরাহের জন্য রোগী পিছু ৫৬ টাকা দেওয়া হয়। ফলে ক্রমবর্ধমান গ্যাসের দাম বৃদ্ধি ও অপ্রতুলতায় এই টাকায় পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব। এই উদ্বেগের কথা হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ হেন পরিস্থিতিতে পরিষেবা চালিয়ে যেতে হলে বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে হচ্ছে।

হাসপাতালের ক্যান্টিন কর্মী বলেন, “বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কী করব গ্যাসের অভাব সেই কারণে বিপাকে পড়তে হচ্ছে সকলকে। ”

Follow Us