AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Student: বাইকে চেপে দুই বন্ধু যাচ্ছিল পরীক্ষাকেন্দ্রে, একজন দিতে পারলেও অন্যজনের আর দেওয়া হল না মাধ্যমিক

Madhyamik Student: এদিন সকাল ১০টা নাগাদ ভয়াবহ এই ঘটনা ঘটেছে ঘাটালের মনোহরপুর সংলগ্ন এলাকায়। দুই পরীক্ষার্থীই ঘাটালের চৌকান নেতাজি বিদ্যাপীঠের ছাত্র। এদের মধ্যে শেখ নাবিদুল হাসান নামে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

Madhyamik Student: বাইকে চেপে দুই বন্ধু যাচ্ছিল পরীক্ষাকেন্দ্রে, একজন দিতে পারলেও অন্যজনের আর দেওয়া হল না মাধ্যমিক
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক পরীক্ষার্থী Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 6:12 PM
Share

ঘাটাল: বাইকে করে পরীক্ষা কেন্দ্র যাচ্ছিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু, কে জানত পথেই ওৎ পেতে বসে আছে বড় বিপদ। রাস্তাতেই ঘটে গেল মারত্মক ঘটনা। অশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক। আর দেওয়া হল না পরীক্ষা। এদিন সকাল ১০টা নাগাদ ভয়াবহ এই ঘটনা ঘটেছে ঘাটালের মনোহরপুর সংলগ্ন এলাকায়। দুই পরীক্ষার্থীই ঘাটালের চৌকান নেতাজি বিদ্যাপীঠের ছাত্র। এদের মধ্যে শেখ নাবিদুল হাসান নামে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।

সূত্রের খবর, দুই পরীক্ষার্থীরই মাধ্যমিকের সিট পড়েছিল মনোহরপুর শ্রী রামকৃষ্ণ হাইস্কুলে। দু’জনই এদিন চৌকান থেকে মনোহরপুরে যাচ্ছিল। পথেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার দ্রুত ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। নাবিদুলের অবস্থা খারাপ হওয়ায় এদিন সে আর ভূগোল পরীক্ষা দিতে পারল না। ফেললেও বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে। তবে তাঁর বন্ধু রাকিবুল হোসেনের চোট গুরুতর না হওয়ায় শেষ পর্যন্ত সে পরীক্ষা দিতে পেরেছে। 

এ বিষয়ে ঘাটাল হাসপাতালের সুপার মহেশ্বর মাণ্ডি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দু’টো ছেলে আহত হয়েছে। একজন জ্ঞান হারিয়ে ফেলায় পরীক্ষা দিতে পারল না। তবে ওই ছাত্র যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।”  

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ