Attack on Advocate: ঘর ছাড়াদের দেখতে গিয়ে হামলার মুখে বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা, ভাঙচুর গাড়ি

CPIM: ফেরার পথে সন্ধ্যায় ধাদিকা এলাকাতে তাদের গাড়ি আটকে তাদের উপর আক্রমণ চালানো বলে অভিযোগ। আহত হন কমবেশি সকলেই। অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক আইনজীবী বলেন, "আমরা বলে যাচ্ছি আমরা আইনজীবী। ওরা কোনও কিছুই শুনছে না। সব ভেঙে দিয়েছে। আমার চশমা পর্যন্ত নিয়ে নিয়েছে।"

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 03, 2026 | 11:28 PM

পশ্চিম মেদিনীপুর: বামপন্থী কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছিল সম্প্রতি। ফের এবার বেনাচাপড়াতে বামপন্থী আইনজীবী সেলের সদস্যদের গাড়িতে ভাঙচুর। জানা যাচ্ছে, কয়েকদিন আগে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তা পরিদর্শন করে ফেরার পথে আইনজীবী সেলের সদস্যদের গাড়িতে আক্রমণ হয়েছে বলে দাবি। ভাঙচুর করা হয়েছে চারটি গাড়িতে। আহত শামিম আহমেদ।

উল্লেখ্য গত কয়েকদিন আগেই গড়বেতা থানার বেনাচাপড়া, খড়্কুশমা সহ বিভিন্ন এলাকাতে বামপন্থী কর্মী সমর্থকদের সাথে বিজেপির সংঘর্ষ হয়। আর তারপরেই বামপন্থী কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। সেই সমস্ত আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান খড়্কুশমা বেনাচাপড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা। প্রায় আটটি বাড়ি পরিদর্শন করেন। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। ফেরার পথে সন্ধ্যায় ধাদিকা এলাকাতে তাদের গাড়ি আটকে তাদের উপর আক্রমণ চালানো বলে অভিযোগ। আহত হন কমবেশি সকলেই। অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক আইনজীবী বলেন, “আমরা বলে যাচ্ছি আমরা আইনজীবী। ওরা কোনও কিছুই শুনছে না। সব ভেঙে দিয়েছে। আমার চশমা পর্যন্ত নিয়ে নিয়েছে।”

গোটা ঘটনা প্রসঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পাল দাবি করেন, এ ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। গোটা রাজ্যের সংবিধান বিপন্ন সাধারণ মানুষ আজ বিপন্ন। পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

এর আগে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপরও হামলা হয়েছিল। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর ফের এই ঘটনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us