DEV: লোকসভা নির্বাচনের পরই কথা রাখলেন দেব! আর তাতেই তৈরি হাজারও জল্পনা
DEV: রাজ্য সরকারের উদ্যোগেই' শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। আগামী ৫ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে জনসম্পদ ভবনে মিটিংয়ের পর এমনটাই জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব।

ঘাটাল: একটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে না পারায় রাজনীতি থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে সংসদে অধিবেশনের শেষ দিনে একটা টুইট ঘিরে দেবের রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়। পরে অবশ্য আরামবাগে মুখ্যমন্ত্রীর সভায় পাশে উপস্থিত থেকে সে জল্পনার অবসান ঘটিয়েছিলেন। এবার কথা দিয়ে কথা রাখলেন দেব, খুশি ঘাটালবাসী। ভোট শেষ হতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেচ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানুয়ারি মাসেই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হতে চলেছে জানালেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।
রাজ্য সরকারের উদ্যোগেই’ শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। আগামী ৫ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে জনসম্পদ ভবনে মিটিংয়ের পর এমনটাই জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব।
ঘাটালবাসী চাইলে আগামী তিন বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন হবে জানিয়ে দেন দেব। কেন্দ্র- রাজ্য’ দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। সল্টলেকে জনসম্পদ ভবনে সেচ দফতরে বৈঠক করেন রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের এমপি দীপক অধিকারী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের সঙ্গে বৈঠকের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।
উল্লেখ লোকসভা নির্বাচনের আগে দেব বলেছিলেন, “ঘাটলবাসীর স্বপ্ন মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যান না হলে তিনি আর ভোটে দাঁড়াবেন না।” তারপরেই আরামবাগের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে রেখে বলেছিলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা খরচ করে সেই মাস্টার প্ল্যান করবে। তারপরেই দেব রাজি হয় ভোটে দাঁড়াতে এবং সেটা আরামবাগ লোকসভা কেন্দ্র থেকেই।”
এই বরের নির্বাচনে ঘাটাল লোকসভায় ভোটের ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। নির্বাচনী প্রচার চলাকালীন বারে বারে দেবের মুখে শোনা গিয়েছিল, “আমি জিতি বা হারি ঘাটাল মাস্টার প্ল্যান হবে।” এবার ভোটে জিতে মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী হন দেব।
এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, “এটা ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। প্রথম পর্যায়ের কাজ করে তারপর বাকি পদক্ষেপ গ্রহণ করা হবে। দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মত কাজ করছি আমরা।”
অপর দিকে এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ” আদতে দীপক অধিকারী এই মাস্টার প্ল্যান রূপায়ন করতে পারবে না , ওঁ বা ওঁর সরকার ব্যর্থ । কেন্দ্রের সহগোগিতা ছাড়া এই সরকার মাস্টার প্ল্যান করতে পারবে না, তাই একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছেন।”
