AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘তোর বাপের গুলি?’ আইসি-র উদ্দেশেই সটান বলে দিলেন দিলীপ ঘোষ

Kharagpur Sadar: দিলীপ ঘোষ আরও বলেন, "আমাকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামিদিনে এমন হিসেব করব, হিসেব মেলাতে পারবে না।" একইসঙ্গে খড়্গপুরের এক রেল আধিকারিক কের বদলি নিয়েও মুখলেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh: 'তোর বাপের গুলি?' আইসি-র উদ্দেশেই সটান বলে দিলেন দিলীপ ঘোষ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 1:19 PM
Share

খড়্গপুর: ভোটের মুখে পুরনো মেজাজে দিলীপ ঘোষ। পুলিশকে চ্যালেঞ্জ থেকে শুরু করে রেল আধিকারিককে বদলি করে দেওয়ার কথা, একের পর এক মন্তব্য দিলীপ ঘোষের। এবার আইসি-কে গুলি করে দেওয়ার হুঁশিয়ারি। লোকসভা নির্বাচনে প্রার্থী হলেও দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন দিলীপ ঘোষ। তবে ময়দানে থাকলে যে দিলীপ ঘোষ কোনও রাখঢাক না করে কথা বলেন, তা সবারই জানা। খড়্গপুর সদরের প্রার্থী হওয়ার পর দিলীপ ঘোষ আবার পুরনো ফর্মে ফিরেছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

প্রচারে গিয়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “এখানকার আইসি আমাদের কর্মীদের থানায় উঠিয়ে নিয়ে গিয়ে বলছে, তৃণমূলের সঙ্গে কাজ কর, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। তোর বাপের গুলি। কতগুলো গুলি আছে তোর কাছে। গুলি দেখেছো? আওয়াজে প্যান্ট ভিজে যাবে। তুমি দিলীপ ঘোষকে গুলি দেখাচ্ছ? রাস্তায় ধরে ওঠাবো, পটকাবো। অনেক বড় বড় গুন্ডা দেখেছি এই খড়্গপুরে, চোখে চোখ রেখে কথা বলেছি।”

দিলীপ ঘোষ আরও বলেন, “আমাকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামিদিনে এমন হিসেব করব, হিসেব মেলাতে পারবে না।” একইসঙ্গে খড়্গপুরের এক রেল আধিকারিক কের বদলি নিয়েও মুখলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিদায়ী এডিআরএমের জন্য রেলকর্মীরা তটস্থ থাকতেন। আমরাও বুঝিয়েছি। কাজ হয়নি। দু মিনিটের আগে ট্রান্সফার করে দেওয়া হয়েছে।”

Follow Us