AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janatar Darbare Complaint: জনতার দরবারে অভিযোগ জানাতেই বাড়িতে বিধায়ক, হাতেনাতে ফল পেল পরিবার

Ghatal Janatar Darbare: শনিবার ঘাটাল পৌরসভার টাউন হলে আয়োজিত জনতার দরবারে হাজির হয়ে তিনি এলাকার বিজেপি বিধায়ক শীতল কপাটের কাছে এই বঞ্চনার কথা জানান। অভিযোগ পেয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে, পরের দিনই দলীয় কর্মীদের নিয়ে রূপার বাড়িতে উপস্থিত হন বিধায়ক।

Janatar Darbare Complaint: জনতার দরবারে অভিযোগ জানাতেই বাড়িতে বিধায়ক, হাতেনাতে ফল পেল পরিবার
ছাত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 02, 2026 | 3:28 PM
Share

পশ্চিম মেদিনীপুর: ঘাটালে ‘জনতার দরবারে’ অভিযোগ জানিয়ে দ্রুতই ফল পেলেন এক আদিবাসী পরিবার। ঘাটাল পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরের বাসিন্দা রূপা মুর্মু দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, পানীয় জল ও যাতায়াতের রাস্তার মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। পূর্বপুরুষের ভিটেতে বসবাস করলেও মেলে না কোনও সুযোগ-সুবিধা।

শনিবার ঘাটাল পৌরসভার টাউন হলে আয়োজিত জনতার দরবারে হাজির হয়ে তিনি এলাকার বিজেপি বিধায়ক শীতল কপাটের কাছে এই বঞ্চনার কথা জানান। অভিযোগ পেয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে, পরের দিনই দলীয় কর্মীদের নিয়ে রূপার বাড়িতে উপস্থিত হন বিধায়ক।

বিধায়ককে কাছে পেয়ে পরিবারের সদস্যরা জানান, বিদ্যুৎ না থাকায় একাদশ পড়ুয়া মেয়ের পড়াশোনায় প্রচণ্ড ব্যাঘাত ঘটছে। পরিস্থিতি সরেজমিনে দেখে বিধায়ক সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে ফোন করে দ্রুত সংযোগ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। পাশাপাশি পানীয় জল ও রাস্তার সমস্যারও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। বহু বছর পর জনপ্রতিনিধিকে পাশে পেয়ে এবং একদিনের মধ্যে সুরাহার আশ্বাস মেলায় আলো ও উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে নিশ্চিন্তপুরের এই আদিবাসী পরিবারটি।

Follow Us