BJP in Ghatal: এবার ঘাটালেও ছুটবে রেল? ভোটের আগে ‘বড় গ্যারান্টি’ বিজেপির

Rail in Ghatal: এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। বিজেপির প্রতিশ্রুতি নিয়ে তীব্র খোঁচা দিয়ে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলছেন, “মোদিজীর গ্যারান্টি বলে বিজেপি যে পোস্টার করছে এটা পুরোপুরি ভাওতা। বিজেপি কখনও ভাল কাজ বাংলার জন্য করেনি।

BJP in Ghatal: এবার ঘাটালেও ছুটবে রেল? ভোটের আগে ‘বড় গ্যারান্টি’ বিজেপির
রাজনৈতিক মহলে জোরদার চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 20, 2026 | 11:11 AM

ঘাটাল: বিজেপি জিতলে ঘাটালে ছুটবে রেল, এমনি দাবি নিয়ে ঘাটাল শহরজুড়ে পোস্টার দিল বিজেপি। রেলের প্রতিশ্রুতি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। কথা বলছেন এলাকার লোকজনের সঙ্গে। তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির পোস্টারে লেখা ঘাটালে রেল ছুটবে এটা মোদিজীর গ্যারান্টি। ঘাটালে রেল আনতে বিজেপি প্রার্থী শীতল কপাটকে বিপুল ভোটে জয়ী করুন। এদিকে যে ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে এত দীর্ঘসূত্রিতা, সেখানে এবার সরাসরি রেল কোনপথে জুড়বে তা কুঞ্চিত ভ্রু নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। নাগরিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। 

রেলপথ শীতল কপাট যদিও বলছেন, ঘাটালে রেল সংযোগ স্থাপনের বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছি। রাজ্য বিজেপির পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে ঘাটালের গুরুত্ব জানানো হয়েছে। ঘাটালের মানুষ যদি বিজেপিকে জেতান, ডবল ইঞ্জিন সরকার গড়ে তাহলে এক বছরের মধ্যেই ঘাটালে রেল চলাচল শুরু হবে।

এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তোপ দাগছেন ঘাসফুল শিবিরের নেতারা। তোপের পর তোপ দাগছেন। বিজেপির প্রতিশ্রুতি নিয়ে তীব্র খোঁচা দিয়ে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলছেন, “মোদিজীর গ্যারান্টি বলে বিজেপি যে পোস্টার করছে এটা পুরোপুরি ভাওতা। বিজেপি কখনও ভাল কাজ বাংলার জন্য করেনি।  বাংলার মানুষকে জব্দ করা বিজেপির প্রথম পরিকল্পনা। ভোটের আগে বিজেপি নতুন কোন ইস্যু নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে। রেলপথ হলে তা আমরাই করব।” 

Follow Us