AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: শ্বশুরবাড়িতে গিয়েই যুবকের অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতার স্ত্রী

Daspur murder case: সম্প্রতি কেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন প্রশান্ত। সেখানে খাওয়াদাওয়ার পরেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষক্রিয়ার সন্দেহে প্রথমে কেশপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাঁকে দাসপুরের গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

Medinipur:  শ্বশুরবাড়িতে গিয়েই যুবকের অস্বাভাবিক মৃত্যু! গ্রেফতার স্ত্রী
গ্রেফতার স্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2026 | 10:11 PM
Share

মেদিনীপুর: শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। খাবারে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলল মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত যুবকের নাম প্রশান্ত দোলুই (২৭)। বাড়ি দাসপুর থানার বসন্তপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন প্রশান্ত। সেখানে খাওয়াদাওয়ার পরেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষক্রিয়ার সন্দেহে প্রথমে কেশপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাঁকে দাসপুরের গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গত শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় প্রশান্তর। নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানায়। এরপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, প্রশান্তর খাবারে বিষ মিশিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Follow Us