AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: মুখে রেখেছিলেন কই, মাছ ধরতে গিয়ে করুণ পরিণতি

Medinipur: বুধবার সকালে টিপটিপ বৃষ্টি পড়ছিল। তার মধ্যে দেবু বাড়ি থেকে বেরিয়ে পড়েন মাছ ধরতে। বর্ষার জলে খালি হাতের মাধ্যমেই জমা জলাশয়ে কই মাছ ধরেন দেবু।

Medinipur: মুখে রেখেছিলেন কই, মাছ ধরতে গিয়ে করুণ পরিণতি
কই মাছ ধরতে গিয়ে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 5:07 PM
Share

মেদিনীপুর:   বর্ষার জলে কই মাছ ধরতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা! কই মাছের লোভে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা অঞ্চলের বুড়াগেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে,  মৃত যুবকের নাম দেবু সিং, বয়স আনুমানিক ৩৩।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে টিপটিপ বৃষ্টি পড়ছিল। তার মধ্যে দেবু বাড়ি থেকে বেরিয়ে পড়েন মাছ ধরতে। বর্ষার জলে খালি হাতের মাধ্যমেই জমা জলাশয়ে কই মাছ ধরেন দেবু।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে তিনি জলাশয় থেকে একটি মাছ ধরেন। পরে আরও একটি মাছ ধরেন। তৃতীয় মাছটি ধরার সময় তিনি একটি মাছকে মুখে ধরে মাছটি ধরতে যান। সেই সময় হঠাৎই মুখে রাখা মাছটি অসাবধানতাবশত ঢুকে যায় গলার ভিতরে! দম আটকে আসতে থাকে তাঁর।

প্রত্যক্ষদর্শীরাই তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে শেষ রক্ষা করতে পারেননি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত ঘোষণা করা হয় দেবু সিংকে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?