AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim medinipur: অসময়ে বৃষ্টি, নষ্ট হল মাঠে থাকা একাধিক ফসল, সব হারিয়ে মাথায় হাত কৃষকদের

Paschim medinipur:জানা গিয়েছে, দাঁতন বিধানসভা এলাকার সাউটিয়া, জেনকাপুর ,চকইসমাইলপুর সহ দাঁতন ১ দাঁতন ২ ও মোহনপুর এই তিনটি ব্লকে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় সারাদিন চষে বেড়ালেন এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

Paschim medinipur: অসময়ে বৃষ্টি, নষ্ট হল মাঠে থাকা একাধিক ফসল, সব হারিয়ে মাথায় হাত কৃষকদের
নষ্ট ফসলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 10:48 PM
Share

পশ্চিম মেদিনীপুর: অকাল বৃষ্টি। ধান-বাদাম-তিল ও সবজি চাষে বিভিন্ন চাষের ব্যাপক পরিমাণে ক্ষতি। সবে ধান ধরতে শুরু করেছিল আর সেই সময়ই এই ঝড় ও শিলাবৃষ্টি সম্পূর্ণ রূপে শেষ করে দিয়েছে চাষকে দাবি কৃষকদের।

জানা গিয়েছে, দাঁতন বিধানসভা এলাকার সাউটিয়া, জেনকাপুর ,চকইসমাইলপুর সহ দাঁতন ১ দাঁতন ২ ও মোহনপুর এই তিনটি ব্লকে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় সারাদিন চষে বেড়ালেন এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বিধায়কের কথায়, এই সমস্ত এলাকায় ১০০ শতাংশ ক্ষতিগ্রস্ত চাষিরা। এরপরই তিনি প্রশাসনের কাছে ঘটনাস্থল থেকে দাঁড়িয়েই ফোনেই যোগাযোগ করেন কৃষি আধিকারিকের সঙ্গে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সরকারি তরফে কীভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য় করা যায় তারও আশ্বাস দেন।

এ দিন বিধায়ক এও জানিয়েছেন, যাতে যে সকল কৃষকদের কৃষি ঋণ নিয়েছেন তাঁদের যাতে ঋণ মকুব করা হয় সেই আবেদন করেছেন। এক কৃষক বলেন, “বৃষ্টি সব কেড়ে নিয়েছে। জমির ফসল কিছুই নেই। ক্ষয়-ক্ষতি হয়েছে। গরিব লোক কী করে চলবে? সরকারের কাছে আবেদন করছি যাতে শস্য বিমা পাই।”

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর